buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

UPI লেনদেন সময়ের সাথে নতুন শীর্ষে পৌঁছাচ্ছে; মার্চ মাসে লেনদেন রেকর্ড সর্বোচ্চ ২৪.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে মার্চ মাসে রেকর্ড পরিমাণে লেনদেন হয়েছে। ১ এপ্রিল, ২০২৫-এ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন বা NPCI-কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেন ২৪.৭৭ লক্ষ কোটি টাকার নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যা তাৎক্ষনিক পেমেন্ট সিস্টেম পরিচালনা করে। মার্চ মাসে টানা ১১তম মাস হিসেবে UPI লেনদেন ২০ লক্ষ কোটি টাকার উপরে রয়েছে।

10

২০২৪ সালের মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চ মাসে UPI লেনদেনের মূল্য ২৫% বেড়েছে। যেখানে এক বছরের হিসাব অনুসারে এর পরিমাণ ৩৬% বেড়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের শেষ মাসে ভারত ১৮.৩ বিলিয়ন UPI লেনদেনের সাক্ষী হয়েছে। এছাড়া অর্থবছরে শেষ প্রান্তিক (জানুয়ারি-মার্চ প্রান্তিক)-এ ৭০.২ লক্ষ কোটি টাকা মূল্যের UPI লেনদেন হয়েছে দেশে। যার মূল্য আগের অর্থবছর (২০২৩-২৪ সাল)-এর একই সময়ের তুলনায় ২৪% বেশি।
মার্চ, ২০২৫-এর গড় লেনদেন মূল্য প্রতিদিনের ভিত্তিতে বেড়ে ৭৯,৯০৩ কোটি টাকা হয়েছে। যা আগের মাসের তুলনায় ১.৯% বেশি। আর ফেব্রুয়ারি থেকে আয়তন ২.% বেড়েছে। প্রতি লেনদেন মূল্য আবার আট মাসের মধ্যে সর্বনিম্ন ১,৩৫৩.৬ টাকায় নেমে এসেছে। দ্বিতীয় অগ্রিম অনুমান অনুসারে, বছরের শেষ প্রান্তিকে ভারতীয় অর্থনীতি আরও ভালো পারফর্ম করেছে বলেও মনে করা হচ্ছে। কারণ প্রবৃদ্ধি ৭%-এরও বেশি হবে। আগেই প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছিলেন, কুম্ভ সম্পর্কিত ব্যয় এবং সরকারি মূলধন ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে ৭%-এর সীমা অতিক্রম করতে সাহায্য করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading