buzywithinfoBuzy With Info
Everything About Business
Trump

নতুন করে বাণিজ্য উত্তেজনা; ইউরোপীয় গাড়ির ওপর ২৫% শুল্ক বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে ফের উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে। তাঁর দাবি, ইউরোপীয় ইউনিয়ন (European Union) পূর্বের বাণিজ্য চুক্তির শর্ত যথাযথভাবে মানছে না। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই নতুন শুল্ক খুব শিগগিরই কার্যকর হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যে হওয়া চুক্তিতে শুল্ক কমিয়ে প্রায় ১৫%- এ আনা হয়েছিল। 

9

কিন্তু বাস্তবায়নে দেরি এবং কিছু শর্ত পূরণ না হওয়ার অভিযোগ তুলে এবার কঠোর অবস্থান নিল ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইউরোপীয় গাড়ি নির্মাতারা যদি যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদন শুরু করে, তাহলে এই উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হবে। অর্থাৎ, বিদেশি কোম্পানিগুলিকে আমেরিকায় বিনিয়োগ বাড়ানোর চাপ বাড়ানো হচ্ছে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। ইউরোপীয় নেতারা জানিয়েছেন, এটি একতরফা সিদ্ধান্ত এবং এর ফলে দুই অঞ্চলের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছে ব্রাসেলস।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অটো শিল্পে। ইউরোপের বড় বড় গাড়ি নির্মাতা সংস্থাগুলির রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে, পাশাপাশি মার্কিন বাজারেও গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারেও এর প্রভাব দেখা যেতে শুরু করেছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ অত্যন্ত বড়। তাই এই ধরনের শুল্ক বৃদ্ধি শুধু দুই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়বে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading