Article By – সুনন্দা সেন

২৭ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেন ১৬.৯৯ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর মোট লেনদেন (transaction) মূল্য ২৩.৪৮ লক্ষ কোটি টাকারও বেশি। যা বিবৃতিতে জানিয়েছে, ২০২৩-২৪ সালে ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। এতে বলা হয়েছে, UPI ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ভিত্তি প্রস্তব (cornerstone) হিসেবে রয়ে গেছে। যা সারা দেশে রিটেল পেমেন্টের ৮০%-এ অবদান রাখে।
২০২৩-২৪ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে (অতিক্রম) গেছে এবং মোট লেনদেন মূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছিল। সদ্য প্রকাশিত বিবৃতে উল্লেখ করা হয়েছে, UPI বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ব্যবহারের সহজতা, অংশগ্রহনকারী ব্যাংক এবং ফিনটেক প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান নেটওয়ার্কের সাথে জুড়ে সারা দেশের লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য রিয়েল -টাইম পেমেন্টের বিভাগে একটি পছন্দের মাধ্যম করে তুলেছে।
২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৮০-টিরও বেশি UPI অ্যাপ, ৬৪১ টি ব্যাংক বর্তমানে UPI ইকোসিস্টেমে সক্রিয় রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি,২০২৫ পর্যন্ত পিপল টু মার্চেন্ট লেনদেনের অবদান ছিল ৬২.৩৫% এবং P2P লেনদেনের অবদান ছিল ৩৭.৬৫%। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারিতে P2P লেনদেনের অবদান ৬২.৩৫%-এ পৌঁছেছে। যার ৮৬% লেনদেনের পরিমাণ ৫০০ টাকা পর্যন্ত ছিল। যা ইঙ্গিত দেয় যে কম মূল্যের অর্থপ্রদানের জন্য বিশেষ রূপে নাগরিকদের UPI-এর উপর আস্থা বৃদ্ধি পাচ্ছে।




