Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ সোমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা ইঙ্গিত দেওয়ার সাথে জানিয়েছেন যে বুধবার থেকে কার্যকর হওয়া ৫০% মার্কিন শুল্ক যদি দেশীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব ফেলে, তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক নীতিগত পদক্ষেপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। FICCI-IBA বার্ষিক ব্যাংকিং কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে মালহোত্রা বলেন, RBI ব্যাংকিং খাতে পর্যাপ্ত লিক্যুইডিটি প্রদান করেছে এবং অর্থনীতির প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য যা যা প্রয়োজন সেগুলির দিকে দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। এছাড়া শুল্ক হারের ফলে অর্থনৈতিক অবস্থান কর্মসংস্থানেও হ্রাস আনতে পারে।
মালহোত্রা বক্তৃতায় আরও বলেন, অনিশ্চয়তার মধ্যে মুদ্রাস্ফীতিকে ঠেকাতে গিয়ে RBI প্রবৃদ্ধির দৃষ্টি হারায়নি। আর কেন্দ্রীয় ব্যাংকের ছয় সদস্যের সুদের হার নির্ধারণকারী প্যানেল ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে পলিসি রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট (bps) কমিয়েছে। সাথে আগস্টের নীতিমালায় এই হার ৫.৫%- এ অপরিবর্তিত রাখা হয়েছিল। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করায়, মোট শুল্কের হার ৫০%- এ পৌঁছেছে। যা সারা বিশ্বের মধ্যে ট্রাম্প আরোপিত এই পর্যন্ত সর্বোচ্চ শুল্ক হার।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২৬% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়ার পর এপ্রিলের নীতি পর্যালোচনায় RBI ২০২৫-২৬ অর্থবছরের জন্য GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫%- এ কমিয়ে এনেছে। পাশাপশি তিনি নিজের বক্তব্যে আরও বলেন যে শুল্কের সামগ্রিক প্রভাব ন্যূনতম হবে। তবে রত্ন ও অলংকার, বস্ত্র, পোশাক, সংকোচন, MSMe-এর মতো ক্ষেত্র রয়েছে সম্ভাব্য উচ্চ প্রভাব পড়তে পারে। অন্যদিকে সরকার মুক্ত বাণিজ্য চুক্তির দিকেও নজর দিচ্ছে, যার মধ্যে কিছু চুক্তি ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে কাজ করছে। আর রিজার্ভ ব্যাংক পক্ষ একটি সহজীকরণ পক্রিয়ায় রয়েছে এবং RBI রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছি।




