buzywithinfoBuzy With Info
Everything About Business
Home loan

বাড়ি বানানো বা কেনা, দুই হতে পারে সহজ! শীর্ষ হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলির হোমলোনের সুদের হার কত এবং কী অফার করছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

হাউজিং ফাইন্যান্স কোম্পানি (HFC)-গুলি এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশানগুলি ৭.৩৫% সুদের হার সহ হোম লোন দেওয়া শুরু করেছে। যা কিছু দেশীয় ব্যাংকের সাথে সমতুল্য। কিন্তু ব্যাংকগুলির সুদের হার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর রেপো রেটের সাথে সম্পর্কিত নয়। যার কারণে ব্যাংকগুলির তুলনায় HFC-গুলির উপর নীতিগত পরিবর্তনের প্রভাব প্রায় নেই বললেই চলে। তবে হোমলোনের মার্কেটে HFC-গুলি প্রতিযোগীতামূলক সুদের হারের সাথে কার্যক্রম পরিচালিত করছে। ব্যাংক নাজারের রিপোর্ট অনুসারে, সেপ্টেম্বর মাসের শুরু থেকে ৫০ লক্ষ টাকার ২০ বছর মেয়াদী হোম লোনের সুদের হার ৭.৩৫% থেকে ৯%-এর মধ্যে রয়েছে।

6 2

এছাড়া রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই হারগুলি ক্রেডিট স্কোর অ্যান্ড ইনকাম এবং ব্যক্তি নিরিখে উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। অবশ্য আজ হোমলোনের তালিকার জন্য শুধুমাত্র শীর্ষস্থানীয় HFC-গুলিকে বিবেচনা করা হয়েছে। আর ৫০ লক্ষ টাকার জন্য ২০ বছরে আপনাকে কত টাকা মাসিক দিতে হবে এবং সুদের হার উল্লেখ করা হলো

হাউজিং ফাইন্যান্স কোম্পানির নামহোম লোন রেটEMI
বাজাজ ফিনসার্ভ৭.৩৫%৩৯.৮২২ টাকা
LIC হাউজিং ফাইন্যান্স৭.৫০%৪০,২৮০ টাকা
টাটা ক্যাপিটাল৭.৭৫%৪১,০৪৭ টাকা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB হাউজিং ফাইন্যান্স৮.২৫%৪২,৬০৩ টাকা
পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউসিং ফাইন্যান্স৯%৪৭,৬১৬ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading