buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

২০২৬ সাল থেকে লোন সংক্রান্ত বিষয়ে আসছে বড় চমক! RBI রুপোর গয়না নিয়ে কী জানালো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাণিজ্যিক (কমার্শিয়াল) ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সমবায় ব্যাংক এবং হাউসিং ফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য সংশোধিত ঋণ (Loan) নির্দেশিকার নিজের অংশ হিসাবে RBI বড় ঘোষণা করলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ১ এপ্রিল, ২০২৬ থেকে লোনের ক্ষেত্রে জমানোর জন্য রুপোর গয়না, মুদ্রা বা অলঙ্কার বন্ধক রাখার অনুমতি দেবে। RBI জানিয়েছে, এই লোন সংক্রান্ত পরিবর্তনগুলি লোনের অ্যাক্সেস উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে যারা গোল্ড বা গোল্ড-রিলেটেড লোনের উপর নির্ভর করে। এছাড়া এই সীদ্ধান্ত ঋণগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে স্পষ্ঠতা প্রদানের সাথে লোন সংক্রান্ত নিশ্চয়তা প্রদান করে। 

July 18 New in article ads By Sir

অবশ্য মূল্যবান ধাতুর মার্কেটে নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক ভাবে রুপোর পরিবর্তে লোন ব্যবস্থা শুরু হওয়ার পর ‘বুলিয়ান’-এর অপশানকে বাদ দেওয়া হবে। ইন্ডাস্ট্রি এক্সপার্টের মতে, এই নতুন আসন্ন নীতি নিম্ন আয়ের পরিবার এবং ছোট ব্যবসাগুলিকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের সেই সমস্ত এলাকায়, যেখানে রুপো প্রায়শই সাংস্কৃতিক এবং আর্থিক গুরুত্ব লক্ষ্য করা যায়। তবে RBI হাইলাইট করেছে যে রুপোর উচ্চতর অস্থিরতা এবং কম লিক্যুইডিটির কারণে ঋণ থেকে শুরু করে মূল্য এবং সুদের হার গোল্ড লোনের থেকে পৃথক হতে পারে। তবে অন্যান্য ঋণদাতাদের ক্ষেত্রে ঋণের হার গোল্ড লোনের মতো পৃথক হবে। 

RBI জানিয়েছে যে ঋণদাতারা রুপো-সমর্থিত বা সিলভার রিলেটেড লোনের উপর কম ক্রেডিট লিমিট এবং সামান্য বেশি সুদের হার নির্ধারণ করতে পারে। সাথে ঋণগ্রহীতাদের রুপোর বিশুদ্ধতা, সংরক্ষণ ও বীমা খরচ, পরিশোধের সময়সূচীর মেয়াদ এবং লোনের টার্মের বিষয়গুলি সাবধানতার সাথে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। রুপোর দামের দৈনিক ওঠানামা, ঋণদাতার সুনাম এবং মোট ঋণের খরচও গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি বিশ্লেষকরা রুপো-সমর্থিত ঋণ বেছে নেওয়ার সময় ঋণের পরিমাণের অভিহিত মূল্যের বাইরেও এই ঝুঁকিগুলি এবং ব্যবহারিক বিবেচনাগুলি বোঝার গুরুত্বের উপর জোর দেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading