buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

বিভিন্ন ব্যাংকের জন্য UPI পেমেন্ট সীমা কত? জানুন স্থানান্তর পরিমাণকে প্রভাবিত করা ফ্যাক্টরগুলির বিষয়ে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI হল একটি রিয়েলটাইম পেমেন্ট সিস্টেম। যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি করা হয়েছে। UPI হল ভারতের অন্যতম ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। এটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসায়ী এবং ব্যাক্তিদের কাছে তাৎক্ষনিক অর্থ প্রদানে সক্ষম করে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI লেনদেনের জন্য সাধারণ সীমা নির্ধারণ করেছে প্রতি লেনদেনে ১,০০,০০০ টাকা। কিন্তু সমস্ত ব্যাংক গ্রাহকদের এই স্তর পর্যন্ত লেনদেন পরিচালনা করতে দেয় না। 

প্রত্যেক ব্যাংকের এবং UPI নেটওয়ার্কের দৈনিক, সপ্তাহিক এবং মাসিক পেমেন্টের জন্য তাদের নিজস্ব লেনদেনের সীমাবদ্ধতা রয়েছে। তবে নতুন ব্যবহারকারীদের জন্য, প্রথম ২৪ ঘন্টার জন্য দৈনিক লেনদেনের সীমা ৫,০০০ টাকা। তবে চলুন দেরি না করে বিভিন্ন ব্যাংকের দৈনিক UPI পেমেন্ট সীমা বিষয়ে জেনে নেওয়া যাক।–

8 3
  1. অন্ধ্র ব্যাংকের ১০,০০০০ টাকা।
  1. এলাহাবাদ ব্যাংকের ১০০০০০ টাকা।
  1. ICICI ব্যাংকের ১,০০,০০০ টাকাখ
  1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB-এর ১,০০,০০০ টাকা।
  1. HDFC ব্যাংকের ১,০০,০০০ টাকা।
  1. এক্সিস ব্যাংকের ১,০০,০০০ টাকা।
  1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI-এর ১,০০,০০০ টাকা। 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI সম্প্রতি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট অর্থপ্রদানের জন্য প্রতি লেনদেনের জন্য ৫ লক্ষ টাকার বর্ধিত সীমার কথা ঘোষণা করেছে। এছাড়া ব্যাংকগুলি অ্যাকাউন্টের ধরন বা লেনদেনের ইতিহাসের উপর ভিত্তি করে বিভিন্ন সীমা আরোপ করতে পারে। প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার বা ব্যাংকের সাথে যাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, তাদের নিয়মিত বা নতুন গ্রাহকদের তুলনায় উচ্চ সীমা থাকতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading