buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank FD

কোন ৬টি ব্যাংক ১ বছরের মেয়াদী টার্ম ডিপোজিটের উপর সর্বোচ্চ সুদের হার অফার করছে? বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আপনার টাকা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে লক করার আগে বিভিন্ন ব্যাংকের দেওয়া সুদের হারের সাথে তুলনা করা অত্যাবশ্যক। সাধারণত বেশির ভাগ ব্যাংকগুলি স্বল্প সময়ের জন্য কম এবং দীর্ঘ সময়ের জন্য উচ্চ সুদের হার অফার করে থাকে। এখান সরকারি এবং বেসরকারি বহু ব্যাংক স্বল্প মেয়াদী FD-তে তুলনামূলক ভাবে উচ্চ সুদের হার অফার করছে। যদিও ব্যাংকগুলির মধ্যে ১ বছরের টার্ম ডিপোজিটে সুদের হারের মধ্যে খুব একটা বেশি পার্থক্য না থাকলে, ১০ থেকে ২০ বেসিস পয়েন্টের ছোট পার্থক্য সামগ্রিক রিটার্নে বড় পার্থক্য আনতে পারে। 

8 3

রাজ্যের অন্যতম জনপ্রিয় ব্যাংকগুলি মধ্যে দুটি হল – SBI এবং PNB। জানা যাচ্ছে, ১৫ জুন থেকে কার্যকর হওয়ার পর থেকে ১ বছরের FD তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI সাধারণ গ্রাহকদের ৬.৮% এবং প্রবীণ গ্রাহকদের ৭.৩% সুদের হার অফার করছে। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে সুদের হার ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার পর থেকে, ব্যাংকটি সাধারণ গ্রাহকদের ৬.৮% এবং প্রবীণ নাগরিকদের ৭.৩% সুদের হার অফার করছে। অর্থাৎ দুই সরকারি ব্যাংকের সুদের হার সমান।

চলুন তবে দেখে নেওয়া যাক কোন ৬টি ব্যাংক এবং কত করে সুদের হার অফার করছে? ১ বছরের টার্ম ডিপোজিরে:-

ব্যাংকের নামসাধারণ গ্রাহকদের জন্য সুদের হারপ্রবীণ গ্রাহকদের জন্য সুদের হার
HDFC ব্যাংক৬.৬০%৭.১০%
ICICI ব্যাংক৬.৭০%৭.২০%
এক্সিস ব্যাংক৬.৭০%৭.২০%
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)৬.৮০%৭.৩০%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)৬.৮০%৭.৩০%
কোটাক মহিন্দ্রা ব্যাংক৭.১০%৭.৬০%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading