Full List Of Small Finance Banks That Offer Highest Interest Rates On Fixed Deposits
বর্তমানে টাকার দাম ক্রমেই কমছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নানা জিনিসের দাম। মুদ্রাস্ফীতির যুগে আপনি যেখানেই টাকা জমান না কেন, সেক্ষেত্রে সুদের বিষয়টি মাথায় রাখা জরুরি। অনেকেই ব্যাঙ্কে টাকা রাখার জন্য ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমকে বিনিয়োগের সেরা বিকল্প বলে মনে করে থাকেন।
বর্তমানে বিনিয়োগের জন্য একগুচ্ছ অপশন থাকলেও ও শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগে লাভের হাতছানি বেশি হওয়া সত্ত্বেও অনেকেই তা এড়িয়ে চলেন। কারণ এক্ষেত্রে লাভের সম্ভাবনা যেমন বেশি থাকে, তেমনই বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। ফলে আজও ফিক্সড ডিপোজিট (এফডি) -এ বিনিয়োগ বেশি।
বর্তমানে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উজ্জিবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে দারুণ হারে সুদ অফার করা হচ্ছে।

বর্তমানে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 8.65 শতাংশ পর্যন্ত হারে সুদ দেয়। অপরদিকে, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 9.00 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে। জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে 8.5 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে।
আবার, উজ্জিবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে আপনি ফিক্সড ডিপোজিট (এফডি) -এ 8.5 শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে 8.5 শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে।




