buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

২৭, ২৮ এবং ৩১ মার্চে কী ব্যাংক খোলা থাকবে? পাশাপাশি জানুন ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য থাকা সুবিধাগুলির বিষয়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শবে কদর (Shab-e-Qadr) যা নাইট অফ পাওয়ার নামে পরিচিত, তা ২৭ মার্চ পালিত হবে। এদিকে রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা (Jumat-ul-vida) ২৮ মার্চ এবং রমজানের সমাপ্তি উপলক্ষে ইদুল ফিতর (Eid-ul-Fitr) ৩১ মার্চ উদযাপিত হবে। ফলস্বরূপ, জম্বু ও কাশ্মীর জুড়ে ব্যাংকগুলি ২৭ এবং ২৮ মার্চ বন্ধ থাকবে। এদিকে ২৯ মার্চ পঞ্চম শনিবার, অর্থাৎ ওই দিন দেশের সকল অঞ্চলের ব্যাংক খোলা থাকবে। RBI-এর দ্বারা প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, ২৭ মার্চ এবং ২৮ মার্চ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ব্যাংকগুলি খোলা থাকবে, যারা RBI অধিনস্ত।

July 18 New in article ads By Sir 1

অবশ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রাথমিকভাবে ৩১ মার্চ ব্যাংক ছুটির ঘোষণা করেছিল। তবে ওই দিন ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন এবং বছরের জন্য আর্থিক পরিবর্তনের সময়সীমা নির্ধঅরনের কারণে ছুটি বাতিল করা হয়েছে। যে কারণে অসঙ্গতি এড়াতে এবং সঠিক আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে দেশীয় ব্যাংকগুলি ৩১ মার্চ, সোমবার খোলা থাকবে। এরপরেও যদি ব্যাংক ছুটি নিয়ে কোনও বিভ্রান্তি দেখা দেয়, তাহলে আপনারা নিকটতম ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।
যদিও বিশেষ কারণে দেশের অন্যান্য রাজ্যে ২৭ এবং ২৮ মার্চে ব্যাংকের শাখা বন্ধ থাকবে। তবুও গ্রাহকরা সারা বছরের মতো এই দিনগুলিতেও ডিজিটাল বা নেট ব্যাংকিং পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। যদি না ব্যাংক অন্যথায় অবহিত (notifies) করে। দেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক ওয়েবসাইট, ব্যাংকিং অ্যাপ, UPI এবং ATM পরিষেবাও সারা বছরের মতো সক্রিয় থাকবে। এমনকি গ্রাহকরা চাইলো এই দিনগুলিতে ডিজিটালভাবে একটি ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট শুরু করতে পারবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading