buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 39

রিওয়ার্ডের নিরিখে কোন ক্রেডিট কার্ড হতে পারে আপনার জন্য সেরার সেরা? তিনটি বড় ক্রেডিট কার্ডের বিষয় জানুন বিস্তারিত। 

বর্তমানে সকলেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর অধিকাংশ ব্যাংক গ্রাহকরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আর প্রত্যেক ক্রেডিট কার্ডকে রিওয়ার্ডস দেওয়া হয় বেস রিওয়ার্ড রেট- এর সঙ্গেঁ। যার দরুন গ্রাহকরা অতিরিক্ত বেশ কিছু সুবিধাও পেয়ে থাকেন। প্রায় প্রত্যেক ক্রেডিট কার্ডই একটি বা দুটি নির্দিষ্ট বিভাগের উপর বেশি গুরুত্ব প্রদান করে থাকে। সেই কারণে পছন্দসই ক্রেডিট কার্ড নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই বিষয় একজন বিশেষজ্ঞ বলেছেন, আপনাদের রিওয়ার্ডস ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে এবং রিওয়ার্ডস ক্রেডিট কার্ড নির্বাচন করার আগে কত পয়েন্ট সংগ্রহ করতে পারেন অর্থাৎ আর্নিং রেটের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাথে রিডিম্পশন রেটের উপর বাড়তি গুরুত্ব দেওয়াও আবশ্যক। আপনি যদি রিওয়ার্ডস ক্রেডিট কার্ড গ্রহণ করার বিষয় ভেবে থাকেন তবে কিছু বিষয় জেনে নেওয়া আবশ্যক। চলুন তবে দেশের তিনটি সেরা রিওয়ার্ডস ক্রেডিট কার্ডগুলি কি কি এবং তাদের বৈশিষ্ট্যগুলির বিষয় জেনে নেওয়া যাক :- 

1
  1. অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট ক্রেডিট কার্ড:- এই ব্যাংকের ক্রেডিট কার্ড ইস্যু করার ৩০ দিনের মধ্যে লেনদেন করা হলে ১০ হাজার টাকার এজ রিওযার্ড পয়েন্ট প্রদান করা হবে। যার মূল্য ২ হাজার টাকা। রিটেল শপিং- এ প্রতি ২০০ টাকা খরচে ২০ এজ রিওয়ার্ড এবং ৩ লক্ষ টাকা বার্ষিক খরচে মিলয়ে ৫০০ এজি রিওয়ার্ড। বার্ষিক ৪ লক্ষ টাকা খরচ করলে কোন  অ্যানুয়াল চার্জ কাটে না ব্যাংকে।
  1. SBI কার্ড প্রাইম:- এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফি ২,৯৯৯ টাকা। এই ক্ষেত্রে জন্মদিনে প্রতি ১০০ টাকা খরচে ২০ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এছাড়া সিনেমা, ডাইনিং, মুদিখানা সংক্রান্ত প্রতি ১০০ টাকা খরচে ১০ পয়েন্ট রিওয়ার্ড প্রদান করে ব্যাংক। শুধুমাত্র জ্বালানি তেল ছাড়া অন্যান্য খুচরা কেনাকাটির ক্ষেত্রে প্রতি ১০০ টাকা খরচে ২ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। বিড়লা ফ্যাশনে কেনাকাটি করার জন্য ৩ হাজার টাকার ই-গিফট ভাউচার পাওয়া যাবে। বছরে ৫ লক্ষ টাকা খরচে মিলবে যাত্রা বা প্যান্টালুনসের ৭ হাজার টাকার ই-গিফট ভাউচার। বার্ষিক ৩ লক্ষ টাকা ব্যয়ে বার্ষিক ফি মকুফ করে দেওয়া হবে।
Your paragraph text 23
  1. HDFC রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড:- এই কার্ডটির বার্ষিক ফি আড়াই হাজার টাকা। কার্ড ইস্যু হওয়ার ৯০ দিনের মধ্যে ১ লক্ষ টাকা খরচ করলে মিলবে কমপ্লিমেন্টারি ক্লাব ভিস্তারা সিলভার টায়ার এবং এমএমটি ব্ল্যাক এলিট মেম্বারশিপ। এছাড়া নাইকা, মিন্ত্রা, মার্ক্স অ্যান্ড স্পেনসার এবং রিলায়েন্স ডিজিটালে প্রতি ১৫০ টাকা খরচে পাওয়া যাবে ২০ রিওয়ার্ড পয়েন্ট। অন্যান্য সমস্ত ক্যাটাগরিতে প্রতি ১৫০ টাকা খরচে মিলবে ৪ রিওয়ার্ড পয়েন্ট। ফি পেমেন্টে যোগদান করলে পাওয়া যাবে ২,৫০০ টাকার গিফট ভাউচার। প্রতি ত্রৈমাসিকে ১.৫ লক্ষ টাকা খরচ করলে মিন্ত্রা, ম্যারিওট, রিলায়েন্স ডিজিটাল বা মার্ক অ্যান্ড স্পেনসারের পক্ষ থেকে দেওয়া হবে ১,৫০০ টাকার ভাউচার। ৪ লক্ষ টাকা বার্ষিক খরচের ক্ষেত্রে কোন বার্ষিক ফি ধার্য করা হবে না। 

ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

4


Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading