Article By – সুনন্দা সেন

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও দীর্ঘদিন অপেক্ষা করতে হবেনা ভালো রিটার্ন পাওয়ার জন্য। তবে বিনিয়োগ বা FD করার আগে অবশ্যই বিভিন্ন ব্যাংকের সুদের হারে মধ্যে তুলনা করে তারপর টাকা জমা করা দরকার। আর কেবল সরকারি নয়, বর্তমানে পাল্লা দিয়ে বেসরকারি ব্যাংকগুলি উচ্চ সুদের হার প্রদান করছে। যদিও বেশিরভাগ ব্যাংক একই রকম সুদের হার অফার করে, তবুও তাদের তুলনা করা ভালো। কারণ ৫০ বেসিস পয়েন্টের সামান্য পার্থক্যও নির্দিষ্ট সময়ের মধ্যে সুদের হারে উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে। অর্থাৎ ১০ লক্ষ টাকার মেয়াদী ডিপোজিটের উপর ০.৫% অতিরিক্ত সুদ এক বছরে ৫,০০০ টাকার বেশি সুদ (Befar tax) দেয়।
নীচে আমরা বিভিন্ন ব্যাংকের ১ বছরের মেয়াদী ডিপোজিটের উপর প্রদত্ত সর্বশেষ সুদের হার তুলনা করা হলো। সর্বোচ্চ এবং নিশ্চিত রিটার্নের পরিপ্রেক্ষিতে,
- HDFC ব্যাংক: এক বছরে FD-তে এই বেসরকরি খাতের ব্যাংকটি সর্বোচ্চ সুদের হার প্রদান করছে এই পর্যন্ত। HDFC ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫% এবং প্রবীণদের জন্য ৬.৭৫% সুদের হার অফার করছে।
- ICICI ব্যাংক: বেসরকারি খাতে দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটিও ১ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫% এবং প্রবীণ গ্রাহকদের জন্য ৩.৭৫% সুদের হার অফার করছে।
- ফেডারেল ব্যাংক: তালিকার তৃতীয় স্থানেও রয়েছে একটি বেসরকারি খাতের ব্যাংক। ফেডারেল ব্যাংক ১ বছরের FD মেয়াদে সাধারণ গ্রাহকদের ৬.৪০% এবং প্রবীণদের ৬.৯০% সুদের হার অফার করছে। আর নতুন সুদের হার ১৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
- কোটাক মাহিন্দ্রা ব্যাংক: এই ব্যাংকটি সাধারণ গ্রাহকদের জন্য এবং প্রবীণ গ্রাহকদের জন্য ১বছরে FD-তে যথাক্রমে ৬.২৫% এবং ৬.৭৫% সুদের হার অফার করছে।
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া: এই সরকারি ব্যাংকটি ২০ আগস্ট, ২০২৫ থেকে তার FD রেট পরিবর্তন করেছে। তারপর থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ১ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৪০% এবং প্রবীণ গ্রাহকদের ৬.৯০% সুদের হার অফার করছে।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI): ভারতীয় বৃহত্তম ঋণদাতা ১ বছরের FD তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫% এবং প্রবীণ গ্রাহকদের জন্য ৬.৭৫% সুদের হার অফার করছে ১৫ জুলাই থেকে।




