buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 29

PNB ব্যাংকে ২ লক্ষ টাকা বিনিয়োগে পাবেন ৫০,০০০ টাকারও বেশি! কোন স্কিম এবং কারা এই FD স্কিমে বিনিয়োগ করতে পারবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় ব্যাংকিংয়ের একটি শীর্ষস্থানীয় নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)। তারা তাদের নতুন FD স্কিমের মাধ্যমে নিরাপত্তার সাথে উচ্চ রিটার্ন নিশ্চিত করছে। আকর্ষনীয় FD স্কিমের মাধ্যমে একজন বিনিয়োগকারী মাত্র ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের উপর ৫০,০০০ টাকারও বেশি লাভ করতে পারবেন। এই কারণে বর্তমান FD মার্কেটের সকল FD-গুলির মধ্যে লাভের দিক থেকে এই FD স্কিমটি মূল্যবান। আর আপনার আর্থিক অবস্থার সাথে একটি মানানসই মেয়াদ অফার করে FD স্কিমটি। এমনকি নমিনাল পেনাল্টি চার্জের সাথে FD স্কিমটির উইথড্রোলেরও সুযোগ প্রদান করছে।

6 2

PNB ৭দিন থেকে ১০ বছর পর্যন্ত সময়ে বা মেয়াদের FD-তে ভিন্ন ভিন্ন সুদের হার অফার করে। আর বয়সের ভিত্তিতেও হার পরিবর্তিত নয়। অর্থাৎ সাধারণ গ্রাহকদের জন্য এক, প্রবীণ গ্রাকদের (৬০ বছরের বেশি) জন্য একটু বেশি এবং অতি-প্রবীণ গ্রাহক অর্থাৎ যাদের বয়স ৮০ বছরেরও বেশি তাদের সর্বোচ্চ সুদের হার অফার করে। তবে সরকারি ব্যাংকটি বর্তমানে তার ৩৯০ দিনের মেয়াদী FD স্কিমে সর্বোচ্চ সুদের হার অফার করছে এবং ৫ বছরের FD স্কিমেও একই সুদের হার অফার করছে। তবে আপনি যদি ঝুঁকিবিহীন বিনিয়োগের মধ্যে ৫০,০০০ টাকার বেশি লাভ করতে চান তবে ৫ বছরের FD স্কিমটি উপযুক্ত। যা সাধারণ গ্রাহকদের ৬.৬০% প্রবীণদের ৭.১০% এবং অতি-প্রবীণদের ৭.৪০% সুদের হার অফার করছে।

যদি সাধারণ বা রেগুলার গ্রাহক ৬.৫০% সুদের হারের জন্য ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ পূর্তিতে সেই পরিমাণ আনুমানিক ২,৭৬,০৮৪ টাকায় পৌঁছাবে। অর্থাৎ বিনিয়োগকারী ৭৬,০৮৪ টাকা সুদ হিসাবে পাবেন। আর এই স্কিমটি সকল কর্মরত পেশাদার বা অফিসে যারা চাকরি করেন (সরকারি এবং বেসরকারি), অবসরপ্রাপ্ত এবং ব্যবসায়ীদের জন্য উপযুক্ত। বিশেষ করে তাদের জন্য যারা আকর্ষনীয় রিটার্সসহ অর্থ সঞ্চয় করতে চান। আর অবসর গ্রহণের পরে স্থায়ী আয়ের প্রয়োজন এমন প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমটি অত্যন্ত উপকারী। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading