গ্রাহকের প্রতি জরুরি বার্তা জানালো PNB (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)। ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দিতে পারে একাধিক অ্যাকাউন্ট। ৩০ জুনের পরেই এই বিষয়ে কড়া সীদ্ধান্ত নেবে বলে গ্রাহকদের সতর্ক করল ব্যাংকটি। কিন্তু কোন অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে? চলুন তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জারি করা নির্দেশিকা নিয়ে আলোচনা করা যাক। যেখানে স্পষ্ট ভাবে সকল বিষয় উল্লেখ করা রয়েছে।
ব্যাংকের তরফ থেকে অ্যালার্ট নোটিশ জারি করে জানানো হয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্ট গুলিতে জিরো ব্যালেন্স থাকবে এবং শেষ তিন বছরে কোনো প্রকার লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলি ৩০ জুনের পর ব্যাংক কতৃপক্ষ দ্বারা বন্ধ করে দেওয়া হবে। নোটিশ দেখার পর যদি কোনো গ্রাহক প্রথম লেনদেন শুরু করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হবে না। তবে যে সকল অ্যাকাউন্টে সাথে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেগুলি বন্ধ করা হবে না। এছাড়া APY / SSY / PMJJBY, স্টুডেন্ট অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অ্যাকাউন্টগুলিও বন্ধ হবে না। এই অ্যাকাউন্টগুলির পরিষেবা চালু থাকবে।
সরকারি প্রকল্পের কোর্স
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমন পদক্ষেপ নেওয়ার পেছনে গুরুত্ব পূর্ণ কারণ আছে। যা হলো, অব্যবহৃত অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করা। অবশ্য কেবল একটি মাত্র নোটিশ নয় PNB- এর তরফ থেকে প্রতি ১৫ দিন অন্তর অ্যাকাউন্ট বন্ধের বিষয় বিস্তারিত বিবৃতি সহ নোটিশ জারি করা হচ্ছে। আর ৩০ জুন, ২০২৪ পর্যন্ত অ্যাকাউন্ট গুলির পরিষেবা চালু থাকবে।

Article By – সুনন্দা সেন




