buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani

3000 কোটি টাকার চুক্তি! আম্বানির কোন কোম্পানি কিনবে আদানি?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

পাওয়ার সেক্টরে আরও একটি পদক্ষেপ নিতে চলেছেন গৌতম আদানি। বুটিবোরি তাপবিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণের পরিকল্পনা শুরু করেছে আদানি গ্রুপ। অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স পাওয়ারের সঙ্গে যুক্ত এই বিদ্যুৎ কেন্দ্র। নাগপুর-ভিত্তিক বুটিবোরি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 600 মেগাওয়াট। এই পাওয়ার প্ল্যান্ট কেনার পরিকল্পনা করছে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড।

7 2

 সূত্রের খবর, এই চুক্তি হতে পারে 2400 থেকে 3000 কোটি টাকার মধ্যে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর, বিদ্যুৎ খাতে নিজের দখল আরও মজবুত করবে গৌতম আদানি। বুটিবোরি তাপবিদ্যুৎ কেন্দ্র এখন বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজের অংশ। বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স পাওয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই খবর চাউর হতেই সোমবার রিলায়েন্স পাওয়ারের শেয়ারের আপার সার্কিটে 5 শতাংশ বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 

বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডের অধীনে এই প্রকল্পটি অধিগ্রহণের জন্য সিএফএম অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে আদানি পাওয়ার আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। সিএফএম এআরসি তার সমস্ত ঋণ 1265 কোটি টাকায় অধিগ্রহণ করেছে। বর্তমানে এই কোম্পানিই এই প্রকল্পের জন্য একমাত্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে এই প্রকল্পের মূল্য ছিল প্রায় 6 হাজার কোটি টাকা। যদিও পরবর্তীতে এই কারখানা থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন জেএসডব্লিউ এনার্জি লিমিটেড প্রাথমিকভাবে এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল। পড়ে অবশ্য পিছিয়ে যান। 

New in article ads By Sir 1

উল্লেখ্য, 2019 সাল থেকে বুটিবোরি প্রকল্পের জন্য আর্থিক সমস্যা দেখা দেয়। এর জন্য যারা ঋণ দিয়েছিল তারা বিদর্ভ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করেছে। যদিও কোম্পানিটি এখনো দেউলিয়া হয়নি। এই অধিগ্রহণের খবর প্রকাশের পর, রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার তাতে 5 শতাংশ আপার সার্কিট আরোপ করা হয়। বর্তমানে শেয়ারটির দাম 32.79 টাকা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading