আজ অর্থাৎ ২০ মার্চ, ২০২৫, আদানি গ্রিন এনার্জি লিমিটেড (Adani Green Energy Limited)-এর শেয়ার সামান্য বেশি দামে ট্রেড করছে। এই বৃদ্ধির কারণ হল আদানি গোষ্ঠীর সম্পূর্ণ অধীনস্ত কোম্পানি Adani Green Energy Twenty Four রাজস্থানের ভিমসারে ২৫০ মেগাওয়াটের একটি সৌরশক্তির প্রোজেক্টের কাজ সম্পন্ন করল। এই প্লান্টটি কমিশন করার ফলে আদানি গ্রিনের মোট অপারেশনাল রিনিউয়েবল জেনারেশনের ক্ষমতা গত সম্পাহের ১২,৫৯১.১ মেগাওয়াট থেকে বেড়ে ১২,৮৪১.১ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
আদানি গ্রিনের পক্ষ থেকে জানা যাচ্ছে, কিছু প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর আজ বেলা ১১.৫৬ মিনিটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল অর্থাৎ ২১ মার্চ ২০২৫ থেকে প্লান্টটির কমিশনের কাজ শুরু হবে।
দুপুর ২.৩০ নাগাদ স্টকটি 0.53% বেশিতে অর্থাৎ ৯১৬ টাকায় ট্রেড করেছে। এই মাসেই অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে আরও দুটি সোলার পাওয়ার প্রোজেক্ট কমিশনের ব্যাপারে জানায় আদানি গ্রিন।
সম্প্রতি আদানি গ্রিন নিজেদের নতুন একটি নির্মাণ প্রকল্পে পুনরায় অর্থায়ন করেছে। রাজস্থানে নির্মিত এই প্রকল্পটি ভারতের বৃহত্তম সোলার-উইন্ড রিনিউয়েবল হাইব্রিড ক্লাস্টার, যার জন্য কোম্পানিটি ২০২১ সালে ১.০৬ বিলিয়ন ডলারের অর্থায়ন করেছিল। আদানি গ্রিন স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে, এই নির্মাণ কাজটিকে পুনরায় অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার সময়সীমা ১৯ বছর, অর্থাৎ এই সময়কালের মধ্যে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে।
এই পাওয়ার প্রোজেক্টটির কারণে বিশেষজ্ঞরা মনে করছেন আদানি গ্রিন এনার্জি নিজের দারুণ ভ্যালুয়েশন ও গ্রোথের জন্য বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকবে।




