buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani

ছেলের বিয়েতে ১০,০০০ কোটি টাকা অনুদানের পর একই অঙ্ক সংগ্রহে SBI-নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সাথে আলোচনায় রয়েছে আদানি গ্রিণ, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় বিজনেস টাইকন গৌতম আদানির ছেলে জিৎ আদানির বিবাহ সম্পন্ন হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী তাঁর ছেলের বিয়েতে ১০,০০০ টাকা অনুদান হিসেবে খরচার খবর দেশসহ বিদেশেও সাড়া ফেলেছে। এমন অবস্থায় আদানি গ্রুপের এক সংস্থার খরব এলো সামনে। আদানি গ্রুপের রিনিউয়েবেল (Renewable) বা নবায়নযোগ্য এনার্জি শাখা আদানি গ্রিণ এনার্জি লিমিটেড মার্চ মাসে বকেয়া ১.১ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ঋণ পরিশোধের জন্য ৮,০০০ কোটি থেকে ১০,০০০ কোটি টাকার সংগ্রহের চেষ্টায় রয়েছে। যার জন্য সংস্থাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সাথে অগ্রিম আলোচনা করছে।

9

১.১ বিলিয়ন ডলারের নির্মাণ অর্থায়ন সুবিধা (Construction Finance Facility)টি রাজস্থানের ১,৩৯০ মেগাওয়াট (MW) হাইব্রিড সৌর ও বায়ু প্রকল্পের জন্য বিদেশী ব্যাংকগুলির একটি গ্রুপ থেকে আদানি গ্রিণ দ্বারা সংগ্রহ করা হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে ভারতীয় রাজ্য কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ তোলে মার্কিন বিচার বিভাগ (DOJ)। যার ফলে কোম্পানির সহায়ক সংস্থাগুলি মার্কিন ডলার অবমূল্যায়িত বন্ড অফারগুলি নিয়ে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। নভেম্বর, ২০২৪-এ আদানি গ্রিণ এনার্জি লিমিটেডকে ৬০০ মিলিয়ন ডলারের বন্ড অফার বাতিল করতে হয়। এরপর আদানি গ্রুপ দ্বারা দেশীয় পুনঃঅর্থায়ন (Domestic Refinancing)-এর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪শে জানুয়ারি বিশ্লেষকদের আদানি গ্রিণ বলে যে কোম্পানিটি সমস্ত দেশীয় ঋণদাতাদের কাছ থেকে আগ্রহ দেখছে। আদানি গ্রিণ এনার্জির CEO অমিত সিং বলেন, ত্রৈমাসিকের শেষে প্রকল্পটির পুনঃঅর্থায়নের বিষয়ে আদানি গ্রিণ দেশীয় ঋণদাতাদের মধ্যে একটির সাথে আলোচনার অগ্রসর পর্যায়ে রয়েছে। এছাড়াও দেশীয় অন্যান্য ঋণদাতারা আদানি গ্রুপের নতুন প্রকল্পের সাথে কাজ করতেও ইচ্ছুক। তবে চুক্তিটি এই অর্থবছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেলেও আদানি গ্রুপ এবং SBI-কে পাঠানো ইমেলের কোনও উত্তর প্রকাশের সময় জানতে পারা যায়নি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading