Article By – আস্তিক ঘোষ

হিন্ডেনবার্গ রিসার্চের খপ্পর থেকে মুক্তির পর ফের উত্তরণের পথ আদানি গ্রুপ। আরেকটি কোম্পানি কিনল গ্রুপ কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। বিশ্বব্যাপী ওএসভি অপারেটর অ্যাস্ট্রো অফশোরে 80 শতাংশ শেয়ার কেনার জন্য একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এই নগদ চুক্তি স্বাক্ষরিত হয়েছে 185 মিলিয়ন ডলারে। উপসাগরীয় দেশ, ভারত, পূর্ব এশিয়া এবং আফ্রিকায় কাজ করা অফশোর সাপ্লাই ভেসেল অপারেটর কোম্পানি হল অ্যাস্ট্রো। এই কোম্পানির 26টি জাহাজের বহর রয়েছে। তার মধ্যে অ্যাঙ্কর হ্যান্ডলিং টাগ এবং মাল্টিপারপাস সাপোর্ট ভেসেল রয়েছে। জাহাজ ব্যবস্থাপনা এবং সম্পর্কিত পরিষেবা প্রদান করে এক কোম্পানি।
30 এপ্রিল শেষ হওয়া গত অর্থবর্ষে, কোম্পানির আয় ছিল 95 মিলিয়ন ডলার এবং Ebitda ছিল 41 মিলিয়ন ডলার। অ্যাস্ট্রো এর গ্রাহকদের মধ্যে NMDC, McDermott, COOEC, Larsen & Toubro এবং Saipem অন্তর্ভুক্ত। অফশোর নির্মাণ এবং ফ্যাব্রিকেশন এবং অফশোর পরিবহন বাজারে একটি বড় কোম্পানি হিসেবে পরিচিত অ্যাস্ট্রো।
আদানি পোর্টের সিইও অশ্বানি গুপ্তা বলেছেন, “আমরা বিশ্বের বৃহত্তম মেরিন অপারেটর হতে চাই এবং অ্যাস্ট্রো অধিগ্রহণ তারই একটি অংশ। অ্যাস্ট্রো আসার সঙ্গে সঙ্গে আমাদের বহর আরও বাড়বে। এই মুহূর্তে আমাদের 142টি টাগ এবং ড্রেজার রয়েছে। এবার থেকে আমাদের বহরে মোট 168টি জাহাজ থাকবে।” তিনি আরও গুপ্তা বলেন, “অ্যাস্ট্রোর আগমন আরব উপসাগর, ভারতীয় উপমহাদেশ এবং সুদূর পূর্ব এশিয়ায় আমাদের অবস্থানকে শক্তিশালী করবে।” এই চুক্তির জন্য কোন নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন নেই এবং এই লেনদেন এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে আদানি পোর্টস।




