buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani

বড় ঘোষণা গৌতম আদানির; রেটিং আপগ্রেডের পর জাপান থেকে বড় অঙ্কের ফান্ড সংগ্রহ করতে পারে আদানি গ্রুপ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ আবারও আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল মার্কেটে সক্রিয় হচ্ছে। সাম্প্রতিক রেটিং আপগ্রেডের পর জাপান থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে গ্রুপ। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে জাপানি ইয়েনে ঋণ গ্রহণের মাধ্যমে প্রায় ১ থেকে ১.৫ বিলিয়ন ডলারের সমপরিমান ফান্ড সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে আদানি গ্রুপ। যা ইয়েনের হিসেবে প্রায় ১৫০ থেকে ২০০ বিলিয়ন ইয়েনের কাছাকাছি হতে পারে। এই পরিকল্পনার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে জাপানের একটি শীর্ষস্থানীয় ক্রেডিট রেটং এজেন্সির সাম্প্রতিক সিদ্ধান্ত। আর টোকিও ভিত্তিক জাপান ক্রেডিট রেটিং এজেন্সি বা JCR আদানি গ্রুপের তিনটি সংস্থাকে রেটিং দিয়েছে।

5 2

অন্যদিকে জানা যাচ্ছে যে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন পেয়েছে ‘এ মাইনাস’ রেটিং, যা ভারতের সার্বভৌম রেটিংয়ের থেকে উন্নত বলে মনে করা হচ্ছে। এছাড়া আদানি গ্রিণ এনার্জি এবং আদানি এনার্জি সলিউশনস পেয়েছে ‘বিবিবি প্লাস (BBB+) রেটিং, যা ভারতের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য। বিশেষজ্ঞদের মতে, এই রেটিং আপগ্রেড আদানি গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জাপানের বিনিয়োগকারীরা সাধারণত উচ্চ রেটিং এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। 

অবকাঠামো, বিদ্যুৎ, বন্দর ও রেনাওয়েবল এনার্জির মতো দীর্ঘমেয়াদি প্রকল্পে আদানি গ্রুপের উপস্থিতি থাকায় জাপানি বাজার তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। সংবাদ সূত্রের দাবি, এই তহবিল সংগ্রহ মূলত ইয়েন-ডিনোমিনেটেড বন্ড এবং ব্যাংক ঋণ—এই দুই মাধ্যমেই হতে পারে। জাপানের বাজারে দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা তুলনামূলকভাবে বেশি। আর অনেক ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছরের মেয়াদও পাওয়া যায়। যদিও হেজিং খরচ মিলিয়ে সুদের হার আনুমানিক ৮% থেকে ৮.৫% হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আদানি গ্রুপ তাদের বৈদেশিক তহবিলের উৎস আরও বৈচিত্র্যময় করতে চাইছে। 
বর্তমানে গোষ্ঠীর বিদেশি ঋণের একটি অংশ ডলার ও ইউরো বাজার থেকে আসে। এছাড়া জাপান থেকে এই নতুন তহবিল এলে, আদানির মোট বিদেশি ঋণের মধ্যে জাপানি বাজারের অংশ ২০% থেকে ২৫%- এ পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপের ঋণ কমানো, নগদ প্রবাহ জোরদার করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রচেষ্টা চলছে, আর এটি জাপানমুখী তহবিল সংগ্রহ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘমেয়াদে এটি গোষ্ঠীর অবকাঠামো ও সবুজ শক্তি প্রকল্পগুলিকে আরও গতি দিতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading