buzywithinfoBuzy With Info
Everything About Business
S&P Global

S&P গ্লোবাল সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর তালিকার শীর্ষ দশে রয়েছে আদানি পোর্টস

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন বা APSEZ ২০২৪ সালের S&P গ্লোবাল কর্পোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্ট বা CSA র‍্যাঙ্কিংয়ে, বিশ্বব্যাপী শীর্ষ ১০ পরিবহন ও পরিবহন কাঠামো সংস্থাগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। APSEZ হল একমাত্র ভারতীয় সংস্থা যা র‍্যাঙ্কিং তালিকায় জায়গা করে নিয়েছে। যা শীর্ষ দশে প্রথম হলেও, আগে এটি কর্পোরেট স্থায়িত্বে বিশ্বের শীর্ষ ১৫ পরিবহন ও পরিবহন অবকাঠামো সংস্থাগুলির মধ্যে স্থান পেয়েছিল, ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে আদানি পোর্টস ১০০-এর মধ্যে ৬৮ স্কোর করেছে। যা ২০২৩ সালের প্রাপ্ত স্কোর থেকে তিন পয়েন্ট বেশি। আর সেক্টরের পার্সেন্টাইলের দিক থেকে APSEZ ৯৭তম স্থানে দাঁড়িয়েছে।

July 18 New in article ads By Sir

কোম্পানির মতে, তারা সামাজিক, নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক মাত্রার বিভিন্ন মানদন্ডে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। যার মধ্যে রয়েছে স্বচ্ছতা এবং প্রতিবেদন (রিপোর্টিং), বস্তুগততা, সরবরাহ চেইন ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সিস্টেমের প্রাপ্যতা এবং গ্রাহকদের সাথে সু-সম্পর্ক। এছাড়া APSEZ টানা দ্বিতীয় বছরের জন্য পরিবেশগত দৃষ্টিভঙ্গির মাত্রায় শীর্ষস্থান ধরে রেখেছে। CAS ২০২৪ সালের জন্য S&P গ্লোবাল ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত পরিবহণ এবং পরিবহন অবকাঠামো খাতের ৩১৮টি কোম্পানির ৬০% মূল্যায়ন করে। APSEZ-এর সার্বক্ষণিক পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অশ্বিনী গুপ্তা বলেছেন, কোম্পানিটি দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন উদ্ভাবন এবং দ্বারা দীর্ঘমেয়াদী সাফল্যকে চালিত করছে আর আগামীতেও করবে।

APSEZ হল ভারতের বৃহত্তম বেসরকারি পোর্ট বা বন্দর অপারেটর। যার বর্তমান কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বার্ষিক ৬৩৩ মিলিয়ন টন। যা এটি ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন টনে প্রসারিত করার পরিকল্পনা করছে। কোম্পানিটি ১৩টি ভারতীয় বন্দর এবং টার্মিনালগুলিতে কাজ করে। যা দেশের মোট বন্দর ক্ষমতায় ২৪%। এছাড়া বিশ্বব্যাপী APSEZ কাজ করে চলেছে। এটি শ্রীলঙ্কার কলম্বোতে একটি ট্রান্সশিপমেন্ট বন্দর তৈরি করছে, ইসরায়েলের হাইফা বন্দর এবং তানজানিয়ারের দার এস (S) সালাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে। ইলারা ক্যাপিটালের মতে, ভারতে APSEZ-এর বাজার শেয়ার ২০৩০ অর্থবছরের মধ্যে ৩৩%-এ প্রসারিত হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading