Article By – সুনন্দা সেন

আদানি পোর্টফোলিওর অংশ আদানি পাওয়ার লিমিটেড, যা ভারতের বৃহত্তম বেসরকারি থার্মাল পাওয়ার উৎপাদনকারী। যার গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, কর্ণাটক এবং তামিলনাড়ুসহ বারোটি প্ল্যান্টের স্থাপিত থার্মাল ক্যাপাসিটি ১৮,১১০ মেগাওয়াট। পাশাপাশি আদানি পাওয়ারের গুজরাটে একটি ৪০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। আদানি গ্রুপের আসন্ন বিদ্যুৎকেন্দ্রটি হবে উন্নত, কম নির্গমনকারী অতি-সুপারক্রিটিক্যাল ইউনিট। যার লক্ষ্য থাকবে বিহারে নির্ভরযোগ্য, উচ্চমানের এবং প্রতিযোগিতামূলক মূল্যের বিদ্যুৎ সরবরাহ করা।
আদানি পাওয়ার আজ (৭ আগস্ট, ২০২৫) জানিয়েছে যে তারা বিহারে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগে ২,৪০০ মেগাওয়াট গ্রিনফিল্ড থার্মাল প্ল্যান্ট তৈরি ও পরিচালনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট (LOI) পেয়েছে। ভারতের বৃহত্তম বেসরকারি খাতে একটি বড় প্রজেক্ট হতে চলেছে। কোম্পানির এক বিবৃতি অনুসারে, LOI একটি ২,৪০০ মেগাওয়াট গ্রিনফিল্ড আল্ট্রা-সুপারক্রিটিক্যাল ফার্মাল প্ল্যান্টের সাথে সম্পর্কিত। আর এই সুবিধাটি (facility) ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, ওণ অ্যান্ড অপারেট (DBFOO) মডেলের অধীনে তৈরি করা হবে বলেও জানা যাচ্ছে। আদানি আদানি গ্রুপ বিহার স্টেট পাওয়ার জেনারেশনের কাছ থেকে LOI পেয়েছে।
প্রতিযোগীতামূলক দরপত্র প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা (bidder) হিসাবে আবির্ভাব আদানি পাওয়ার যথাসময়ে লেটার অফ অ্যাওয়ার্ড (LOA) পাবে বলে আশা করা হচ্ছে। রাজ্যে বিতরণ ইউটিলিটিগুলির সাথে একটি বিদ্যুৎ সরবরাহ চুক্তি সম্পাদিত হবে, তারপরে রিওয়ার্ড মিলবে। চুক্তিটি চূড়ান্ত হয়ে গেলে আদানি পাওয়ার উত্তর বিহার পাওয়া ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং দক্ষিণ বিহার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং দক্ষিণ বিহার পাওয়ার ডিস্ট্রিবিউশশন কোম্পানি লিমিটেডকে ২,২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। কোম্পানিটি উল্লেখ করেছে যে দরপত্রের অধীনে চূড়ান্ত সরবরাহ মূল্য প্রতি কিলোওয়াট – ঘন্টা (KWH) মূল্য ৬.০৭৫ টাকা হবে। আর প্রথম ইউনিটটির নির্ধারিত তারিখের ৪৮ মাসের মধ্যে চালু হবে।




