buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

অনিল আম্বানির পর SEBI- র নজর Paytm প্রতিষ্ঠাতা এবং তার বোর্ড মেম্বারদের উপর! নোটিশে কী জানিয়েছে বাজার নিয়ন্ত্রক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) paytm- এর প্যারেন্ট ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা এবং বোর্ডের মেম্বারদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। ২০২১ সালের নভেম্বর মাসে যেসকল ব্যক্তিরা কোম্পানির প্রাথমিক পাবলিক অফারের সময় কাজ করছিলেন তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করেছে বাজার নিয়ন্ত্রক। বিষয়টি প্রকাশ্যে আসার পর Paytm- এর শেয়ার ৮.৯% পর্যন্ত কমেছে। 

11

SEBI নোটিশে জানিয়েছে paytm প্রতিষ্ঠাতা এবং কোম্পানির বোর্ড মেম্বাররা IPO- এর ড্রাফ্ট ফাইল করার সময় ভুল নথি অন্তর্ভুক্ত করেছিল। যার মধ্যে সবচেয়ে বড় ভুল হল প্রাথমিক পাবলিক অফারের ফাইলে কোম্পানির সদস্য পর্ষদরা শেকর শর্মাকে একজন কর্মচারীর পরিবর্তে বৃহৎ শেয়ার হেয়ারহোল্ডার হিসবে শ্রেনীবদ্ধ করা উচিত ছিল কিনা তা কেন্দ্র করে। যার পরে পরিচালকদের জিজ্ঞাসাবাদ করেছে সেবি। পাশাপাশি জানা যাচ্ছে বাজার নিয়ন্ত্রক এই বিষয়ে আগামীতে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই নিয়মে পরিবর্তন আনার চেষ্ঠায় রয়েছেন।

New in article ads By Sir

 ২০২১ সালে জনসাধারণের কাছে ফাইল করা পাবলিক অফারের ড্রাফ্টে শর্মা ১৪.৭% শেয়ারের মালিক ছিলেন। কিন্তু জানা যাচ্ছে যে ২০২১ সালে শর্মা পরিবারের ট্রাস্টের পক্ষে কাজ করে ৩০.৯৭ মিলিয়ন শেয়ার Axis Trustee Service- এ স্তানান্তর করে। যার দরুণ তার শেয়ার হোল্ডিং ৯.১% হ্রাস পায়। যা কোনো পাবলিক – লিস্টেড কোম্পানির শেয়ারের হোল্ডিংয়ের হিসাবের সমান নয়। অবশ্য এই বিষয় paytm এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading