Article By – সুনন্দা সেন

দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি ভারতীয় এয়ারটেল এবং ভারতের বৃহত্তম বেসরকারি খাতের নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বাজাজ ফাইন্যান্স, আর্থিক পরিষেবার জন্য ভারতের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছে। উভয় সংস্থা ২০ জানুয়ারি, ২০২৫ অর্থাৎ আজ (সোমবার) পৃথক এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানিয়েছে। এই অংশীদারিত্বের অধীনে এয়ারটেল প্রাথমিক ভাবে বাজাজ ফাইন্যান্সের আর্থিক পণ্যগুলি (Financial Products) তার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ এবং পরে দেশব্যাপী স্টোর নেটওয়ার্কের মাধ্যমে অফার করবে।
অংশীদারিত্বের অংশ হিসেবে উভয় কোম্পানিই ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা (Data Privacy and Security), নিরবিচ্ছিন্ন গ্রাহক পরিষেবা এবং নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করবে। এছাড়া এই অংশীদারিত্ব এয়ারটেলের ৩৭ কোটি গ্রাহক, ১২ লক্ষেরও বেশি শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক এবং বাজাজ ফাইন্যান্সের ২৭টি প্রোডাক্ট লাইনের ডাইভারসিফাই স্যুট, ৫,০০০ প্লাস শাখা ও ৭০,০০০ ফিল্ড এজেন্টের বিতরণ পরিসরকে একত্রিত করে। বর্তমানে বাজাজ ফাইন্যান্সের দুটি প্রোডাক্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে চালু করা হয়েছে। মার্চ মাসের মধ্যে বাজাজ ফাইন্যান্সের আরও চারটি প্রোডাক্ট অ্যাপে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হবে। এর মধ্যে রয়েছে একটি গোল্ড লোন, ব্যক্তিগত ঋণ, একটি বিজনেস লোন এবং একটি কো-ব্র্যান্ডেড ইন্সটা EMI কার্ড।
ভারতীয় এয়ারটেল ভাইস চেয়ারম্যান এবং MD গোপাল ভিট্টল এক যৌথ বিবৃতিতে বলেছেন, দুটি কোম্পানির সম্মিলিত সম্প্রসারণ, স্কেন ও বিতরণ শক্তি এই অংশীদারিত্বের ভিত্তি প্রস্তর হিসেবে কাজ করবে এবং বাজারে যৌথ ভাবে দুটি কোম্পানিকে সফল হতে সাহায্য করবে। এয়ারটেল গ্রুপের জন্য একটি কৌশলগত সম্পদ হিসেবে এয়ারটেল ফাইন্যান্সকে গড়ে তুলছে, যা ব্যবসায় বিনিয়োগ এবং বৃদ্ধি অব্যাহত রাখবে। এদিকে বাজাজ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রাজীব জৈন বলেন; ভারতের ডিজিটাল ইকোসিস্টেম, ডেটা-চালিত ক্রেডিট আন্ডাররাইটিং এবং আর্থিক অন্তর্ভুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি আরও বলেন যে অংশীদারিত্ব ভারতের ডিজিটাল পরিকাঠামোকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য কাজে লাগায়। আর ভারতের দুটি শীর্ষস্থানীয় বিশ্বস্ত ব্র্যান্ডের দক্ষতা এবং প্রসারকে একত্রিত করে।




