buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 82

Mukesh Ambani: Blinkit, Bigbasket ও Zepto-র দিন শেষ! এবার কোন পরিষেবা শুরু করছেন মুকেশ আম্বানি?

দেশের অন্যতম বড় কোম্পানি, Reliance Industries-এর চেয়ারম্যান হলেন Mukesh Ambani। সাম্প্রতিক বছরগুলিতে তিনি ক্রমাগত হারে বিভিন্ন খাতে ব্যবসা বাড়িয়েছেন। এবার তিনি JioMart -এর মাধ্যমে কুইক কমার্স বা দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরিকল্পনা করছেন। এর ফলে Blinkit, BigBasket, Instamart এবং Zepto -এর মতো পরিষেবাগুলি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

Copy of ONLY Text Ads Banner BWI News

JioMart প্রাথমিক ভাবে 7 বা 8টি শহরে 30 মিনিটের মধ্যে মুদির জিনিস সরবরাহ করার পরিকল্পনা করেছে। পরবর্তীতে এই পরিষেবা এক হাজার শহরে সম্প্রসারিত করা হবে। এক বছর আগে Reliance তার 90 মিনিটের মধ্যে জিনিস সরবরাহের পরিষেবা JioMart Express বন্ধ করে দিয়েছিল। এখন কোম্পানিটি 30 মিনিটেরও কম সময়ে ডেলিভারির দিকে মনোযোগ দিচ্ছে।

তবে রিলায়েন্স রিটেল এ বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। JioMart -এর আসন্ন প্রতিদ্বন্দ্বী যেমন – Blinkit, BigBasket, Instamart এবং Zepto ডার্ক স্টোর মডেল অনুসরণ করে। যার ফলে তারা খুব দ্রুত জিনিস সরবরাহ করতে পারে। তবে এই ক্ষেত্রেও আম্বানির সংস্থা বিশেষ সুবিধা পাবে। কারণ JioMart -এর 18,000 টিরও বেশি দোকান ও স্টোরেজ রয়েছে।

Ambani

যার সাহায্যে সংস্থাটি আরও বেশি জিনিস ডেলিভারি করতে পারবে। আর সময়ও লাগবে অনেক কম। রিলায়েন্সের এই নতুন পরিকল্পনা এমন সময়ে এসেছে, যখন ফ্লিপকার্টও একই খাতে বিনিয়োগের কথা ভাবছে। আসলে ভারতে কুইক কমার্স সার্ভিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যার ফলে একাধিক সংস্থা এই খাতে প্রবেশ করতে শুরু করেছে।

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) চেয়ারম্যান। এটি দেশের অন্যতম বড় কোম্পানি। এর বাজার মূলধন 19,50,000 কোটি টাকা। ফোর্বসের মতে, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 9,48,000 কোটি টাকা। এটি তাকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি করে তোলে। 67 বছর বয়সী এই বিলিয়নেয়ার তার ব্যবসার সাম্রাজ্য প্রসারিত করে চলেছেন।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading