buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

শেয়ার বাজার থেকে নিষিদ্ধ হওয়ার পরে ব্যবসা প্রসারের কাজে অনিল আম্বানি নিতে পারে বড় সীদ্ধান্ত! কোম্পানি আগামী বৈঠকে কোন কোন বিষয় আলোচনা করতে চলেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছরের আগস্ট মাসে অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য সিকিউরিটিজ মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তহবিল অপসারণের অভিযোগে ভারতীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক প্রায় ৩ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে। তার পরে অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স গ্রুপ তার ব্যবসা প্রসারে উদ্দ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। রিলায়েন্স পাওয়ার শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, ২০২৪-এ বলেছে যে এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অংশীদারি বিক্রয়ের মাধ্যমে তহবিল বৃদ্ধির পরিকল্পনায় রয়েছে। 

6

রিলায়েন্সের ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানি বলেছে যে এটি ৩ অক্টোবর, ২০২৪-এর বোর্ড মিটিংয়ে আলোচনার অন্যান্য বিকল্পগুলির মধ্যে ইক্যুইটি বিক্রয় এবং বৈদেশিক মুদ্রা পরিবর্তনোগ্য বন্ড সহ একাধিক বিবেচনা করবে। যা কোম্পানির একটি অগ্রাধিকারমূলক বরাদ্দের মাধ্যমে ১৫.২৫ বিলিয়ন টাকা বা ১৮৩ মিলিয়ন ডলার সংগ্রহের অনুমোদন দেওয়ার কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা তহবিল সংগ্রহ। 
কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটি আগেই বলেছে যে নবায়নযোগ্য জ্বালানি খাত (Renewable energy sector)-এ সম্প্রসারণের জন্য তাদের মূলধন প্রয়োজন। নাভি মুম্বাই (Navi Mumbai)- এ অবস্থিত রিলায়েন্স পাওয়ারের সদর দফতর থেকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তার ইউনিটের প্রতি ৩৮.৭২ বিলিয়ন টাকা বকেয়া নিষ্পত্তি করার পরে এটির ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনও ঋণের অর্থ পরিষোধ করা বাকি নেই। তবে এবারে কোম্পানি ঋণের বদলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে অংশ বিক্রি করে তহবিল সংগ্রহ করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading