buzywithinfoBuzy With Info
Everything About Business
Apple

শুধুমাত্র ভারতে তার অফিসিয়াল স্টোরগুলির জন্য একটি ডেডিকেটেড অ্যাপ চালু করেছে অ্যাপল

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাপল ভারতে তার অফিসিয়াল স্টোরগুলির জন্য একটি ডেডিকেটেড অ্যাপ চালু করেছে। যা গ্রাহকদের একটি নতুন এবং আরও ব্যক্তিগতকৃত কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম দ্য ইকোনমিক টাইমস বা ET-এর প্রতিবেদন অনুসারে, অ্যাপটি এখন দেশের বিদ্যমান অ্যাপল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ব্রাউজিং এবং কেনাকাটা আরও নির্বিঘ্নে করার জন্য উপযুক্ত সুপারিশ প্রদান করে। এই পদক্ষেপটি ভারতে, বিশেষ করে ছোট শহর এবং শহর তলিতে অ্যাপলের উপস্থিতি সম্প্রসারণের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর কোম্পানি এই লঞ্চের মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চায়। যা আবার ২০২৩ সালে মুম্বাই এবং দিল্লীতে খোলা ফিজিক্যাল ফ্ল্যাগশিপ স্টোরগুলির পরিপূরক। 

7 3

অ্যাপলের অনলাইন রিটেল সেক্টরের প্রধান কারেন রাসমুসেন বলেন, অ্যাপলের কাছে তার গ্রাহকরা হল কেন্দ্রবিন্দু। যে কারণে গ্রাহকদের সুবিধা প্রদান করা কোম্পানির প্রাথমিক লক্ষ্য। ভারতে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য অ্যাপল স্টোর অ্যাপটি চালু করতে পেরে সংস্থা বেশ উৎসাহিত। কারণ তা অ্যাপলকে তার গ্রাহকদের সাথে সংযোগ আরও গভীর করবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে কোম্পানিটি বেঙ্গালুরু, পুনে, দিল্লি NCR এবং মুম্বাইতে নতুন স্টোর খোলার পরিকল্পনাও ঘোষণা করেছে। এছাড়া রাসমুসেন অ্যাপল স্টোর অ্যাপটির বেশ কয়েকটি মূল বিভাগের কথাও উল্লেখ করেছেন। আর সেগুলি হল:-

  1. প্রোডাক্ট ট্যাব:  গ্রাহকরা একটি জায়গায় লেটেস্ট অ্যাপল প্রোডাক্ট, অ্যাক্সেসারিস এবং অর্থায়নের বিকল্পগুলি অন্বেষণ করতে পারবেন।
  1. ফর ইউ ট্যাব:  এই বিভাগটি ব্যক্তিগতকৃত সুপারিশ প্রদান করে, পছন্দের জিনিসপত্র সংরক্ষণ করে এবং একটি সুবিন্যস্ত কেনাকাটার অভিজ্ঞতার জন্য সময়োপযোগী আপডেট প্রদান করে।
  1. গো ফারদার ট্যাব:  কেনার পরে ব্যবহারকারীরা অনলাইন ব্যক্তিগত সেট-আপ সেশনের জন্য অ্যাপল বিশেষজ্ঞদের সাথে সংযোগ করতে পারেন। 

পাশাপাশি অ্যাপল অনলাইন স্টোরে এয়ারপোডস্, আইপ্যাড এবং অ্যাপল প্যান্সিলের মতো ডিভাইসগুলিতে নাম, আদ্যক্ষর (initials), সংখ্যা এবং ইমোজি আটটি ভাষায় বিনামূল্যে খোদাই করার সুবিধা পাবেন গ্রাহকরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading