buzywithinfoBuzy With Info
Everything About Business
Iphone

চীনের উপর নির্ভরতা কমাতে অ্যাপেলের নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে ভারতের প্রতি! ভারতে তৈরি কত মূল্যের আইফোন রপ্তানি করেছে কোম্পানি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত থেকে অ্যাপেল ইনকর্পোরেট (Apple Inc.)-এর আইফোন রপ্তানি সেপ্টেম্বর মাস পর্যন্ত এক তৃতীয়াংশ বেড়েছে। যা বোঝায় যে, কোম্পানিটি এই দেশে উৎপাদন সম্প্রসারণ এবং চীনের উপর নির্ভরতা কমাতে জোরদার কাজ করছে। মার্কিন কোম্পানিটি ভারতে তৈরি প্রায় ৬ বিলিয়ন ডলারের আইফোন (iphone) রপ্তানি করেছে। যা এক বছর আগের একই সময়ের তুলনায় মূল্যের দিক থেকে তৃতীয়াংশ বেশি। অ্যাপেল ২০২৪ সালের বার্ষিক রপ্তানিতে প্রায় ১০ বিলিয়ন ডলারের পরিমাণ ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। 

10

স্থানীয় ভর্তুকি, দক্ষ কর্মী বাহিনী এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতির সুবিধা নিয়ে অ্যাপেল ভারতে তার দ্রুত উৎপাদন নেটওয়ার্ক প্রসারিত করছে। চীনের উপর কোম্পানি তার নির্ভরতা কমানোর জন্য ভারতের সাহায্যনিচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সাথে বেইজিংয়ের উত্তেজনার সাথে ব্যবসায়িক ঝুঁকি বেড়েছে। অ্যাপেলের তিন সরবরাহকারী তাইওয়ানের ফক্সকন টেকনোলজি গ্রুপ, পোগাট্রন কর্পোরেশন এবং দেশের টাটা ইলেকট্রনিক দক্ষীণ ভারতে আইফোন সংঘবদ্ধ করে। ফক্সকনের স্থানীয় ইউনিট ভারতের চেন্নাইয়ের অবস্থিত। 
সল্ট – টু- সফ্টওয়্যার সংস্থা টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদনকারী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্ণাটক রাজ্যে তার কারখানা থেকে প্রায় ১.৭ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করেছে। টাটা গত বছর উইস্ট্রন কর্পোরেশন থেকে এই ইউনিটটি কিনেছিল। যা অ্যাপেলের সর্বাধিক বিক্রিত পণ্যের প্রথম ভারতীয় সংযোজনকারী হয়ে উঠেছে। পাঁচ বছর আগে অ্যাপল ভারতে প্রসারিত করার পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশের বার্ষিক স্মার্টফোন রপ্তানির পরিমাণ ছিল ৫.২ মিলিয়ন ডলার। বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে কারণ ভারতের স্মার্টফোন রপ্তানির সিংহভাগ আইফোনের ভাগে রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading