buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বস! রিলায়েন্স চেয়ারম্যান কাকে রিপোর্ট করতেন?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

‘রসিকভাই মেসওয়ানি’ নামটা শুনেছেন নিশ্চয়ই! দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। লাইমলাইট থেকে দূরে থাকা মেসওয়ানি ছিলেন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির বড় বোন ত্রিলোচনা বেনের ছেলে। মেসওয়ানির জন্ম 1938 সালের 24 অক্টোবর। তিনি মারা যান 1985 সালে 30 অগাস্ট। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে রিলায়েন্স।

10

রিলায়েন্সের বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির প্রথম বস ছিলেন মেসওয়ানি। মুকেশ আম্বানি প্রথমে শুধু তাঁকেই রিপোর্ট করতেন। তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথম দিনগুলিতে তিনি প্রতিদিন মেসওয়ানির কাছে রিপোর্ট করতেন। রসিকভাই মেসওয়ানির ছেলে নিখিল আর মেসওয়ানি এবং হিতাল আর মেসওয়ানি রিলায়েন্সের নির্বাহী পরিচালক। মুকেশ আম্বানি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, রসিকভাই মেসওয়ানি তাঁর প্রথম বস।

মুকেশ আম্বানি বলেছিলেন, “তখন ১৯৮১ সাল। রসিকভাই মেসওয়ানি ছিলেন আমার প্রথম বস। তখনকার দিনে ব্যবস্থাপনার ধরন ছিল বেশ খোলামেলা। আমরা একে অপরের কেবিনে যেতে পারতাম, মিটিংয়ে অংশ নিতে পারতাম এবং যেকোনো আলোচনায় অংশ নিতে পারতাম। আমার বাবা এই ধরনের সংস্কৃতি প্রচার করেছিলেন। কিন্তু যখন আমি আনুষ্ঠানিকভাবে রিলায়েন্সে যোগ দিয়েছিলাম, তাঁরা বলে তোমার একজন বস দরকার। এভাবেই রসিকভাই আমার বস হয়ে গেলেন। তিনি আমাদের পলিয়েস্টার ব্যবসা দেখাশোনা করতেন। এটি একটি নতুন ব্যবসা ছিল।”

রসিকভাইয়ের ছেলে নিখিল আর মেসওয়ানি এবং হিতাল আর মেসওয়ানি বর্তমানে রিলায়েন্সের নির্বাহী পরিচালক। এই দুই ভাইকে মুকেশ আম্বানির ডান হাত বলে মনে করা হয়। নিখিল 1986 সালে রিলায়েন্সে যোগ দেন এবং 1 জুলাই, 1988 থেকে কোম্পানিতে পুরো সময়ের জন্য ডিরেক্টর ছিলেন। নিখিলের ছোট ভাই হিতালও 4 অগাস্ট, 1995 সাল থেকে রিলায়েন্সের একজন ডিরেক্টর হিসেবে রয়েছেন। নিখিল রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল বিভাগের দেখাশোনা করেন। অন্যদিকে, হিতাল পেট্রোলিয়াম পরিশোধন এবং বিপণন ব্যবসা, পেট্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য অনেক কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন। 2023-24 অর্থবর্ষে নিখিল এবং হিতাল মেসওয়ানি যথাক্রমে 25.31 কোটি এবং 25.42 কোটি টাকা বেতন পেয়েছেন। রিলায়েন্সের সর্বোচ্চ বেতনভোগী ব্যক্তি হিতাল মেসওয়ানি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading