Article By – সুনন্দা সেন

ভারতী এয়ারটেল ব্যবসা বৃদ্ধি করতে আরও এয়ারটেল পেমেন্টস ব্যাংক খুলতে চলেছে। ভারতের শীর্ষস্থানীয় এই টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে সীমান্তে ৮০ হাজার ব্যাংকিং পয়েন্ট খুলতে চলেছে। এই ব্যাংকিং পয়েন্টগুলির মধ্যে ২২,০০০ টিরও বেশি পয়েন্ট গ্রামাঞ্চলে স্থাপন করা হয়েছে ৷ আর এর মধ্যে ৯,০০০ টিরও বেশি পয়েন্ট মহিলা দ্বারা পরিচালিত ৷ এই প্রসঙ্গেই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনুব্রত বিশ্বাস বলেন, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া সংস্থার প্রধান উদ্দেশ্য ৷
এয়ারটেল পেমেন্টস ব্যাংক গ্রাহকদের চাহিদা পূরণ করতে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। পাশাপশি এয়ারটেল পেমেন্টস ব্যাংক দেশজুড়ে ৫ লক্ষেরও বেশি ব্যাংকিং পয়েন্ট নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ, সহজ পরিষেবা প্রদান করে গ্রাহকদের। এটি আরও বৃদ্ধি করতে টেলিকম সংস্থার পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব সীমান্তে ৮০ হাজার ব্যাংকিং পয়েন্ট খোলার পরিকল্পনা করেছে। আর এই উদ্যোগের পেছনে একাধিক কারণ রয়েছে। আর সেগুলি হলো:–
- ভারতের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল দেশের প্রতিটি কোনে পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ ৷
- গ্রাহকদের উন্নত আর্থিক পরিষেবার স্বার্থে দেশের প্রতিটি প্রান্তে তাদের ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া উদ্যোগের আর এক কারণ।
- প্রতিটি ভারতীয়ের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ টেলিকম কোম্পানির।
- এই পরিষেবা চালু করার ফলে গ্রামবাসীদের ঘরে নগদ রাখতে হবে না ৷ আর আধার যোগ থেকে শুরু করে অর্থ লেনদেন, বীমা এবং সরকারী পেনশন স্কিমগুলিও এই আর্থিক পরিষেবা কেন্দ্র থেকে অ্যাক্সেস করতে পারবেন গ্রামবাসীরা।
- বিশেষ রূপে মহিলাদের আরও স্বনির্ভর করেতই এই উদ্যোগ ৷
- চা বাগানের শ্রমিকদের সময় মতো মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে ৷ এছাড়া উত্তর-পূর্ব রাজ্যবাসীকে আর্থিকভাবে স্বনির্ভর করা উদ্দেশ্য সংস্থার।




