Article By – সুনন্দা সেন

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (Rinfra) তাদের পুনে-সাতারা টোল রোড (PSTR) প্রকল্প বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। যা তাদের নন-কোর সম্পদ থেকে মূল্য আনলক করার কৌশলের অংশ। আর PS টোল রোড প্রাইভেট লিমিটেডের সম্পূর্ণ অংশীদারিত্ব কিনবে সিঙ্গাপুরের কিউব হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার III প্রাইভেট লিমিটেড। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির এন্টারপ্রাইজ মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা। এর মধ্যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ইক্যুইটি প্রসেসের মাধ্যমে আয় করবে ৬০০ কোটি টাকা। কোম্পানিটি ভবিষ্যতে তার মূল ব্যবসায় বিনিয়োগের জন্য এই ফান্ডগুলি ব্যবহার করার পরিকল্পনা করছে।
এছাড়া স্বতন্ত্র ভিত্তিতে কোম্পানিটি শূন্য-ঋণ অবস্থান ধরে রেখেছে। যা এটি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার প্রমাণ হিসাবেও আত্মপ্রকাশ করতে সাহায্য করছে রিলায়েন্স ইনফ্রাকে। PS টোল জাতীয় মহাসড়ক বা ন্যাশানাল হাইওয়ে NH4 (বর্তমানে NH48 নামকরণ করা হয়েছে) বরাবর ১৪০ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। আর এই প্রকল্পটি বিল্ড-অপারেট-ট্রান্সফার মডেলের অধীনে তৈরি করা হয়েছিল। এছাড়া এই এক্সপ্রেসওয়েটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প, গোল্ডেন চতুর্ভুজের অংশ পাশাপশি মুম্বাই এবং বেঙ্গালুরুকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।
PS টোল রোড প্রাইভেট লিমিটেড মহারাষ্ট্রের পুনে এবং সাতারার মধ্যে ছয় লেনের এক্সপ্রেসওয়ে তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। যা ভারতেরও গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ের প্রকল্পের অংশ। আর এটি মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে করিডোর জোড়ে, সাথে ২০১০ থেকে টোল আদায় শুরু করে। এছাড়া এই চুক্তির ফলে Rinfra-এর ঋণের প্রায় ১,৪০০ কোটি টাকা হ্রাস পাবে। সাথে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার পুনর্নবীকরণযোগ্য শক্তি (renewable energy) খাতেও তার উপস্থিতি বৃদ্ধি করছে। গত সপ্তাহে, সংস্থাটি ঘোষণা করেছে যে তারা রাষ্ট্রায়ত্ত NHPC থেকে একটি বড় সৌর এবং স্টোরেজ প্রকল্প বাস্তবায়ন করার অনুমতি পেয়েছে।




