buzywithinfoBuzy With Info
Everything About Business
Brookfield

আবারও এক বিশ্বব্যাপী সংস্থার নজরে ভারত! ব্রুকফিল্ড কত টাকা বিনিয়োগ করতে চলেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বৈদেশিক ইনভেস্টমেন্ট ফার্ম ব্রুকফিল্ড (Brookfield) নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প(renewable energy projects) এর জন্য ভারতের পাশে দাঁড়াচ্ছে। ইকোনমিক টাইমস রিপোর্ট অনুসারে, বৈদেশিক ইনভেস্টমেন্ট ফার্মটি অন্ধ্র প্রদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অধীনে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিনিয়োগ আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান যাচ্ছে। যা আজ পর্যন্ত ক্লিন – এনার্জি সেক্টরের সবচেয়ে বড়ো বিদেশী বিনিয়োগে পরিণত হবে। 

9

কানাডিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম ব্রুকফিল্ড এবং তার ভারতীয় অংশীদারদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার অর্থাৎ ২০ আগস্ট,২০২৪- এ অমরাবতীতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং জ্বালানি মন্ত্রী (Energy Minister ) জি রবি কুমারের সাথে দেখা করে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রকল্পগুলির জন্যে তৈরী করার কাজে সাহায্য করবে বলে জানিয়েছে। পাশাপাশি রাজ্যে বিনিয়োগকরার প্রতিশ্রুতিও দিয়েছে। তারপরের দিন অর্থাৎ ২১ আগস্ট অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেছেন। 

New in article ads By Sir 1

এছাড়াও এই কানাডিয়ান বিনিয়োগ সংস্থাটি তামিলনাড়ু-ভিত্তিক ক্লিন এনার্জি সলিউশন ফার্ম লিপ গ্রিন এনার্জিতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। পাশাপাশি আরও জানা যাচ্ছে বৈশ্বিক ইনভেস্টমেন্ট সংস্থাটি ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ পরিচালনা করে। যার মধ্যে ১০২ বিলিয়ন ডলার ক্লিন এনার্জি প্রকল্পগুলির জন্যে রয়েছে। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে ডেটা ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট ব্রুকফিল্ড, সিঙ্গাপুরের জিআইসি এবং কানাডিয়ান পেনশন ফান্ড ব্রিটিশ কলাম্বিয়া ইনভেস্টমেন্ট থেকে প্রায় ৬,৬৬৬ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করতে চাইছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading