Article By – সুনন্দা সেন

ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা FMCG প্রধান নেসলে ইন্ডিয়া আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর, ২০২৪ (বৃহস্পতিবার) বলেছেন যে সুইজারল্যান্ড দ্বারা ভারতকে দেওয়া MFN (Most Favoured Nation) ধারা স্থগিত হওয়ার পরেও কোম্পানির উপর এর কোনো প্রভাব পড়বে না। FMCG সংস্থাটি তার এক বিবৃতিতে বলেছে, ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্ট বা DTAA-এর অধীনে MFN স্ট্যাটাস স্থগিত করা ভারত এবং সুইজারল্যান্ড সরকারের মধ্যে একটি নীতিগত সমস্যা। এর মধ্যে নির্দিষ্ট ভাবে নেসলের ব্যবসার উপর ভিত্তি করে নেওয়া কোনো সীদ্ধান্ত নয়।
ম্যাগি, নেসক্যাফে (Nescafe) এবং কিটক্যাটের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির মালিক নেসলে ইন্ডিয়া বলেছে যে কোম্পানি ইতিমধ্যে ক্রস-কান্ট্রি পেমেন্টের উপর ১০% উইথহোল্ডিং ট্যাক্স কাটছে বা চার্জ করছে। তবে সুইজারল্যান্ডে কার্যক্রম পরিচালনা ভারতীয় সুইজারল্যান্ড ১১ ডিসেম্বর, ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের বিপরীতে MFN স্ট্যাটাস স্থগিত করেছে। এছাড়া এর আগে ২০২১ নেসলের একটি মামলা দিল্লি হাইকোর্টে চলছে। তাই দাম বৃদ্ধি বিষয় ভাবা স্বাভাবিক। কিন্তু নেসলে ইন্ডিয়ার প্রকাশিত বিবৃতি সকল আশঙ্কা লঘু করেছে।
বিষয়টি নেসলে- নির্দিষ্ট ইস্যু নয়। তাই নেসলে ইন্ডিয়া ১০% উইথহোল্ডিং ট্যাক্স কেটে নিচ্ছে এবং কোম্পানিটির উপর কোনো প্রভাব পড়ছে না। সুইস FMCG-এর প্রধান নেসলে-SA-এর শীর্ষ দশটি বাজারের মধ্যে ভারত রয়েছে। আর ১১২ বছর ধরে নির্বিঘ্নে কাজ চলছে। এটি ভারতীয় বাজারে ২০২০-২০২৫ সালের মধ্যে ৬,০০০-৬,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। যা তার উৎপাদন ক্ষমতা এবং অন্যান্য বিষয়ক স্কেল উন্নত করবে। নেসলে ইন্ডিয়ার বর্তমানে ৯টি কারখানা রয়েছে। আর এটি ওড়িশায় ১০-ম কারখানা স্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।




