Article By – আস্তিক ঘোষ

ভারতের ই-স্কুটার বাজারটি খুবই বিশেষ। এখানে পুরোনো সংস্থাগুলির সঙ্গে আধুনিক স্টার্টআপের লড়াই স্পষ্ট ভাবে দেখা যায়। বর্তমানে Bajaj এবং TVS ছাড়াও, Hero MotoCorp-এর Vida ব্র্যান্ডের নাম ইলেকট্রিক টু-হুইলার উত্পাদনকারী সংস্থাগুলির শীর্ষ 10 তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে স্টার্টআপ ওলা ইলেকট্রিক রয়েছে তালিকার 1 নম্বরে।
এর বাইরে Ather Energy, Greaves Electric Mobility, Kinetic Greens, BGAUSS-এর মতো কোম্পানিও রয়েছে। তবে ভারতের বৃহত্তম স্কুটার বিক্রেতা হল Honda (HMSI), সম্প্রতি সংস্থাটি তার Activa ব্র্যান্ডের অধীনে ই-স্কুটার লঞ্চ করেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে৷
ইলেকট্রিক স্কুটারে সাধারণত ফিক্সড ব্যাটারি থাকে। TVS, Bajaj এবং Ola এখনও পর্যন্ত অপসারণযোগ্য ব্যাটারির উপর সেরম কাজ করেনি। তবে বাজারে Honda -র প্রবেশের আগে, Ola অপসারণযোগ্য ব্যাটারি সহ কিছু স্কুটার চালু করেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে অপসারণযোগ্য ব্যাটারির ধারণাটি গিগ শ্রমিকদের মতো বাণিজ্যিক ব্যবহারের জন্য আরও উপযুক্ত।
তবে বর্তমানে ট্রাস্ট ফ্যাক্টর ছাড়াও বৈদ্যুতিক গাড়ির পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা Honda -র প্রবেশের পরেও থাকবে। পেট্রোল স্কুটারের তুলনায় একটি ই-স্কুটার কেনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসার কথা মাথায় আসতে পারে, যার মধ্যে দুর্বল চার্জিং পরিকাঠামো, ব্যাটারি লাইফ সম্পর্কে উদ্বেগ এবং উচ্চতর অগ্রিম খরচ অন্যতম।




