buzywithinfoBuzy With Info
Everything About Business
electronic appliances

তীব্র গরমের মাঝেই বাড়ল এসি, ফ্রিজের দাম! এখন কত টাকা বেশি খরচ হবে?

এই মাস থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ফ্যান, রান্নাঘরের যন্ত্রপাতি, তার ও পাম্পের মতো Electronic Appliances কিনতে মানুষকে 2 থেকে 5 শতাংশ বেশি খরচ করতে হবে। ইলেকট্রনিক্স ইন্ডিয়া, হ্যাভেলস, বাজাজ ইলেকট্রিক্যালস এবং ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ -এর মতো বড় নির্মাতারা হয় ইতিমধ্যেই দাম বাড়িয়েছে বা তাদের ডিলারদের বলেছে যে তারা শীঘ্রই দাম বাড়াতে চলেছে। 

Copy of ONLY Text Ads Banner BWI News

প্রায় 9 মাস পর এসব জিনিসের দাম বেড়েছে। তামা এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্যে তৈরি electronic appliances -এর দাম 20 থেকে 25 শতাংশ বেড়েছে। গত দুই থেকে চার মাসে লোহিত সাগর সংকটের কারণে মালবাহী জাহাজের খরচ অনেক বেড়েছে। একই সঙ্গে রুপির দুর্বলতার জন্য Electronic Appliances -এর দামে বৃদ্ধি দেখা যাচ্ছে। 

Home Appliances নির্মাতা স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তার ব্যবসায়িক অংশীদারদের জানিয়েছে যে ইনপুট খরচ বেড়েছে। ফলে জুন থেকে Home Appliances পণ্যের দাম 2 থেকে 5 শতাংশ বৃদ্ধি করা হবে। যদিও স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া এখনও এই বিষয়ে পাঠানো মেইলের জবাব দেয়নি। 

electronic appliances

হ্যাভেলসের ম্যানেজিং ডিরেক্টর অনিল রাই গুপ্ত বলেছেন যে কোম্পানি এই মাসে তারের দাম বাড়িয়েছে। তিনি বলেন, তামা ও অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধির কারণে এয়ার কন্ডিশনার ও ফ্রিজের দাম 5 থেকে 7শতাংশ বাড়তে পারে। হ্যাভেলস লয়েড অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডেরও মালিক। এসি-ফ্রিজের দাম বাড়ায় মূল্যস্ফীতির কবলে পড়বে সাধারণ মানুষ। দেশে ক্রমাগত মূল্যস্ফীতি বাড়ছে। ইনপুট খরচ বৃদ্ধির প্রভাব পণ্যের দামের উপর দৃশ্যমান হবে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading