buzywithinfoBuzy With Info
Everything About Business
Ford

ভারতে ফিরছে Ford! দেশেই তৈরী হবে গাড়ি, রফতানি হবে সারা বিশ্বে

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ফের ভারতে ফিরতে চলেছে মার্কিন মোটর গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড। তিন বছর আগে এদেশ থেকে নিজেদের ব্যবস্থাপত্র গুঁটিয়ে নেওয়ার ঘোষণা করে কোম্পানীটি। এদিকে ফের শুক্রবার ভারতে ফিরে আসার ঘোষণা করেছে ফোর্ড। এই বিষয়ে তামিলনাড়ু সরকারের কাছে একটি লেটার অফ ইনটেন্ট (LOI) জমা দিয়েছে কোম্পানিটি। এখান থেকে রফতানির জন্য মোটর গাড়ি তৈরির পরিকল্পনা করছে ফোর্ড কোম্পানি।

10

বিশ্ব বাজারের জন্য উৎপাদনের উপর ফোকাস করতে চেন্নাইকেই সুবিধাজনক জায়গা হিসেবে বেছে নিয়েছে কোম্পানি। এই সিদ্ধান্তের আগে আমেরিকা সফরের সময় ফোর্ড নেতৃত্বের সঙ্গে দেখা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এই বৈঠকের পরেই ‘মেক ইন চেন্নাই’-এর পরিকল্পনা প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে।

ফোর্ড ইন্টারন্যাশনাল মার্কেটস গ্রুপের প্রেসিডেন্ট কে হার্ট বলেছেন, ”তামিলনাড়ু সরকারের নিরন্তর সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চেন্নাই প্ল্যান্টের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধান করেছি। এই পদক্ষেপের লক্ষ্য, ভারতের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আন্ডারলাইন করা। কারণ আমরা তামিলনাড়ুতে নতুন বৈশ্বিক বাজার পরিবেশন করার জন্য উপলব্ধ উৎপাদন দক্ষতার সুবিধা নিতে চাই।” তবে বর্তমানে এ বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি প্রতিষ্ঠানটি।  একটি প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানির তরফে জানান হয়েছে,উৎপাদনের ধরণ এবং অন্যান্য বিশদ সম্পর্কিত আরও তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বর্তমানে তামিলনাড়ুতে বিশ্বব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে 12,000 জনকে নিয়োগ করে ফোর্ড। আগামী তিন বছরে এই সংখ্যা আরও 2,500 থেকে 3,000 বৃদ্ধি পাবে। ফোর্ড একটি বিবৃতিতে বলেছে, গুজরাটের সানন্দে কোম্পানির একটি ইঞ্জিন ইউনিট রয়েছে।”

কোম্পানিটি 2021 সালের সেপ্টেম্বরে ভারত থেকে প্রস্থান করার কথা ঘোষণা করে মার্কিন কোম্পানি ফোর্ড। তখন সরকারের PLI স্কিমে অংশগ্রহণের জন্য আবেদন করে ফোর্ড। কিন্তু পরে বিশ্ববাজারের জন্য ভারতে ইভি তৈরির পরিকল্পনা থেকে সরে আসে। ভারত থেকে প্রস্থান করার ঘোষণা করলেও বাস্তবে, ফোর্ডের ভারতে পুনঃপ্রবেশ নিয়ে আলোচনা শেষ হয়নি। টাটার কাছে গুজরাট প্ল্যান্ট বিক্রি করার পরে, চেন্নাই প্ল্যান্টটি বিক্রি করার জন্য ফোর্ডের পক্ষ থেকে সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW গ্রুপের সাথে একটি চুক্তি করে। যদিও এই পরিকল্পনা গত বছর অপ্রত্যাশিতভাবে ভেস্তে যায়। তারপর থেকে ভারতে ফোর্ডের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading