buzywithinfoBuzy With Info
Everything About Business
Foxconn

ফক্সকন ভারতে এনার্জি স্টোরেজ ইউনিটের পরিকল্পনা করছে! এই বিষয় কী বললেন চেয়ারম্যান ইয়ং লিউ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়েন্ট ফক্সকন (Foxconn) ভারতে একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ জানিয়েছেন, কোম্পানি তার ব্যাটারি উৎপাদন ব্যবসা সম্প্রসারণ করছে। যার প্রথম প্ল্যান্ট ইতিমধ্যেই তাইওয়ানে স্থাপিত হয়েছে। তিনি আরও বলেছেন যে, ইতিমধ্যে ফক্সকনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ভারতে কাজ শুরু করেছে। তাই ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে ভারতকে নির্বাচন করা হয়েছে। 

8 3

ভারতে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়ান্টের আগামী দিনের পরিকল্পনার বিষয় জিজ্ঞেস করায় ফক্সকনের চেয়ারম্যান লিউ জানিয়েছেন, ফক্সকন ভারতে তাদের ৩+৩ (3+3) ফিউচার ইন্ডাস্ট্রি স্থাপনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, তামিলনাড়ুতে BESS (Battery Energy Storage System) নিয়ে কীভাবে কোলাবরেট করা যায় সে সম্পর্কে শিল্পমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জয়েন্ট ভারতের ক্ষেত্রে তিনটি ইন্ডাস্ট্রির দিকে বেশি নজর রাখছে। যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক যানবাহন (electric vehicles), ডিজিটাল স্বাস্থ্য (Digital health) এবং রোবোটিক্স (Robotics)।

New in article ads By Sir 1

উল্লেখিত প্রতিটি সেক্টরের বর্তমানে স্কেলে ১.৪ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লিউ মনে করেন ভারতে এই তিনটি সেক্টর আগামি প্রত্যেক বছরে ২০% করে বৃদ্ধি পাবে। পাশাপাশি জানা যাচ্ছে যে, ফক্সকন- এর ব্যাটারি স্টোরেজ ব্যবসা ইলেকট্রিক যানের উপর বেশি ফোকাস করছে। আর তাদের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা BESS সৌর এবং বায়ুর মতো পুনর্ণবীকরণযোগ্য (Renewable) উৎস থেকে শক্তির সঞ্চয় করতে সাহায্য করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading