buzywithinfoBuzy With Info
Everything About Business
adanigrfig

৪০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১০৬ বিলিয়ন ডলার! প্রতি ঘন্টায় গৌতম আদানির আয় কত জানেন?

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের আগে দেশের শীর্ষ ধনীতম ব্যক্তি ছিলেন Gautam Adani। তবে রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গ্রুপের সমস্ত স্টকে বিপুল পতন লক্ষ্য করার সাথে বিভিন্ন প্রকল্প আটকে যায়। এমন অবস্থায় শীর্ষ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের নীচে নেমে যায়। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে Gautam Adani-র মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ বিলিয়ন ডলার। 

9

হিন্ডেনবার্গ বিতর্ক পেরিয়ে গত এক বছরে দারুণ লাভ দেখেছে আদানি গ্রুপ ও তার চেয়ারম্যান Gautam Adani। গত বছর একই সময় ভারতীয় এই ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫৮.২ বিলিয়ন ডলার। ২০২৪ সালের ছয় মাসেই আদানির গ্রুপের সম্পদ ২১.৩ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১.৭৭ লক্ষ কোটি টাকা বেড়েছে। তার নিরিখে বোঝাই যাচ্ছে গৌতম আদানির সম্পদ ২৫%- এরও বেশি বেড়েছে। আর বর্তমানে তিনি বিশ্বের ১৪ তম ধনী ব্যবসায়ীর খ্যাতি অর্জন করেছে। 

সরকারি প্রকল্পের কোর্স

যদি বছরের হিসাবে দেখা যায় তাহলে আদানির মোট সম্পদ ৮২%- এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এক বছরে ভারতীয় ধনীতম ব্যবসায়ীয়ে বেতন ৪৮ বিলিয়ন ডলার বেড়েছে। আর গৌতম আদানি প্রতি ঘন্টায় ৪৫.৭৪ কোটি টাকা আয় করেছেন বলে জানা যায়। আর এই বৃদ্ধি দিনে দিনে আরও বেশি পরিমানে বেড়ে চলেছে। দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন গৌতম আদানি।

Gautam Adani
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

 

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading