রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান Mukesh Ambani আর এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি নন। সম্পদের দিক থেকে তাঁকে টপকে গেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান Gautam Adani। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গৌতম আদানি 111 বিলিয়ন ডলারে পৌঁছেছেন। এর ফলে তিনি এশিয়ায় প্রথম এবং বিশ্বের 11তম ধনী ব্যক্তির অবস্থানে পৌঁছে গিয়েছেন। এই বছর তাঁর মোট সম্পত্তি 26.8 বিলিয়ন ডলার বেড়েছে।

গৌতম আদানি গুজরাটের আহমেদাবাদে 1962 সালের 24 জুন জন্মগ্রহণ করেন। গুজরাট ইউনিভার্সিটি থেকে বি.কম পড়া শেষ করে তিনি মুম্বই চলে যান। গৌতম আদানি তাঁর কর্ম জীবন হিরে বাছাইকারী হিসাবে শুরু করেন এবং কয়েক বছরের মধ্যে মুম্বইয়ের জাভেরি বাজারে তাঁর নিজস্ব হীরের ব্যবসাও শুরু করে দেন।
মুম্বইতে কয়েক বছর কাটানোর পর, তিনি তার ভাইয়ের প্লাস্টিক কারখানায় কাজ করার জন্য আহমেদাবাদে ফিরে যান। এরপর তিনি পিভিসি আমদানি শুরু করার সিদ্ধান্ত নেন এবং বিশ্বব্যাপী ব্যবসায় প্রবেশ করেন। প্লাস্টিক তৈরিতে পিভিসি ব্যবহৃত হয়। যার পর তিনি তাঁর ব্যবসা ক্রমাগত বাড়িয়েছেন। বর্তমানে গৌতম আদানির ব্যবসা অনেক খাতে ছড়িয়ে গিয়েছে।

বর্তমানে আদানি গ্রুপের তালিকাভুক্ত দশটি কোম্পানি রয়েছে। আমেরিকান শর্ট সেলিং কোম্পানি Hindenburg Research গত বছরের জানুয়ারিতে Adani Group সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে গ্রুপটির বিরুদ্ধে শেয়ার দর নিয়ে কারসাজি ও নিরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। গোষ্ঠীটি ওই অভিযোগগুলি অস্বীকার করে। তবে এর কারণে আদানি গ্রুপের শেয়ারের দামে বিশাল পতন হয়। তবে গত কয়েক মাসে গ্রুপটির শেয়ার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



