buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

সু-সংবাদ অনিল আম্বানির জন্য! ঋণের বোঝা কমানোর সাথে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কত টাকার চুক্তি করল রিলায়েন্স?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বা রিলায়েন্স ইনফ্রা (Reliance Infra) বুধবার অর্থাৎ আজ (১৮ সেপ্টেম্বর,২০২৪) ঘোষণা করেছে যে অনিল আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি তার স্বতন্ত্র বাহ্যিক ঋণের একটি উল্লেখযোগ্য অংশ হ্রাস করেছে। বর্তমানে ঋণের পরিমাণ ৩,৮৩১ কোটি টাকা থেকে কমে ৪৭৫ কোটি টাকায় নেমে এসেছে। পাশাপাশি রিলায়েন্স ইনফ্রার স্টকে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজকের প্রাথমিক ট্রেডে বম্বে স্টক এক্সচেঞ্জে বা BSE-তে শেয়ার দাম ৭% পর্যন্ত বেড়ে প্রতি শেয়ার ২৫২.১৫ টাকায় ট্রেড করেছে। 

7 3

কোম্পানির মুম্বাই ভিত্তিক সদর দপ্তর ঘোষণা করেছে যে রিলায়েন্স ইনফ্রার ঋণদাতাদের মধ্যে একটি ইনভেন্ট অ্যাসেটস সিকিউরিটাইজেশন অ্যান্ড রি-কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বা Invent ARC তার বকেয়া পুমরুদ্ধার করতে সক্ষম হয়েছে নির্দিষ্ট চার্জযুক্ত সিকিউরিটিগুলির দ্বারা। যার ফলে Invent ARC- এর তহবিল ভিত্তিক বকেয়ার পরিমাণ সম্পূর্ণ রূপে হ্রাস পেয়েছে। এছাড়া কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এডেলওয়েস অ্যসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, ICICI ব্যাংক সহ বেশ কয়েকটি ঋণদাতার তহবিলকৃত বকেয়া সম্পূর্ণ পরিশোধ করেছে। 

রিলায়েন্স ইনফ্রা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)এর সাথে একটি ওয়ান টাইম সেটেলমেন্ট (OTS) চুক্তিতে প্রবেশ করেছে। নন-কনর্ভাটেবল ডিবেঞ্চার বা NCDs-চুক্তির মূল্য হল ৬০০ কোটি টাকা। সাথে আরও জানা যাচ্ছে যে কোম্পানি ২৩৫ কোটি টাকার সমস্ত পাওনা পরিশোধও করেছে। বাহ্যিক ঋণের দায় কমার সাথে রিলায়েন্স ইনফ্রার মোট মূল্য প্রায় ৯.০৪১ কোটি টাকায় দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading