Article By – আস্তিক ঘোষ

স্ন্যাকস এবং মিষ্টি তৈরির খাতে দেশের বৃহত্তম সংস্থা Haldiram তৃতীয় বিনিয়োগকারীর থেকে প্রস্তাব পেয়েছে বলে জানা গিয়েছে। টাইগার গ্লোবাল ম্যানেজমেন্টের একটি ইউনিট, আলফা ওয়েভ গ্লোবাল Haldiram এর অংশীদারিত্ব কেনার জন্য এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রস্তাব দিয়েছে। ফলে এটি দেশের সবচেয়ে বড় প্রাইভেট ইকুইটি ট্রেড হতে পারে। এই আমেরিকান ইনভেস্টমেন্ট ম্যানেজার আগে ফ্যালকন এজ নামে পরিচিত ছিল।
এর আগে, দুটি গোষ্ঠী হলদিরামে 15 শতাংশ থেকে 20 শতাংশ অংশীদারির জন্য প্রস্তাব দিয়েছে। ব্ল্যাকস্টোনের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের GIC এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এবং অন্য গ্রুপে রয়েছে বেইন ক্যাপিটাল এবং টেমাসেক। এই বিষয়ে আলফা ওয়েভের প্রবেশ অনেককেই অবাক করেছে। এখনও পর্যন্ত এটি মূলত Lenskart, Cars24, Chayos, Cred, Dailyhunt, Dream11, Mensa, Swiggy, Policybazaar এবং Ola-এর মতো ভারতে ভোক্তা প্রযুক্তি সংস্থাগুলিতে বিনিয়োগ করেছে।
তবে সম্প্রতি কোম্পানিটি DLCC -র মতো কোম্পানিতে বিনিয়োগ করে নিজেদের পোর্টফোলিওতে বৈচিত্র্যও এনেছে। এরই মাঝে বেশ কিছু বিনিয়োগকারী গোষ্ঠী Haldiram এর এক চতুর্থাংশ শেয়ার বা পরিচালনার অধিকার সম্পর্কে বিবেচনা করছে। সম্ভাব্য লেনদেন 11,250 কোটি টাকা থেকে 18,750 কোটি টাকা হতে পারে। 2024 সালের আর্থিক বছরে, Haldiram এর আয় ছিল 12,800 কোটি টাকা এবং Ebitda ছিল 2,580 কোটি টাকা। এই সময়ের মধ্যে কোম্পানিটি প্রায় 1350-1400 কোটি টাকার মুনাফাও করেছে।




