Article By – সুনন্দা সেন

FMCG (Fast-moving consumer goods)-এর প্রধান HUL শুক্রবার অর্থাৎ ১০ জানুয়ারি, ২০২৫-এ জানিয়েছে যে তারা কোম্পানির আইসক্রিম ব্যবসার প্রস্তাবিত পৃথকিকরণ (demerge)-এর জন্য একটি নতুন সহায়ক সংস্থা কোয়ালিটি ওয়াল’স (Kwality wall’s) অন্তর্ভুক্ত করেছে। কোয়ালিটি ওয়াল’স (ইন্ডিয়া) লিমিটেড বা KWIL একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে যে, কোম্পানির আইসক্রিম ব্যবসার প্রস্তাবিত ডিমার্জার বা পৃথকীকরণের উদ্দেশ্যে নিগমবব্ধ করা হয়েছে। যা বর্তমানে কোম্পানির বোর্ড কর্তৃকের মূল্যয়ন অধীন (Evaluation)।
এই প্রথম নয়, এর আগে ২৫ নভেম্বর, ২০২৪ তারিখে HUL আইসক্রিম ব্যবসারে বিচ্ছেদের অনুমোদন দেয়। আর তা কোয়ালিটি ওয়ালস, কর্নেটো এবং ম্যাগনামের মতো ব্র্যান্ডগুলিকে একটি স্বাধীন তালিকাভুক্ত সত্তায় পরিণত করে। সম্প্রতি অনুমদিত ফাইলিংয়ে বলা হয়েছে, FMCG প্রধানের বিদ্যমান শেয়ারহোল্ডাররা HUL-এ তাদের শেয়ারের অনুপাতে নতুন এন্টিটি (সত্তায়) শেয়ার পাবেন। আরও জেনে নেওয়া দরকার যে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে FMCG মেজর কর্তৃক গঠিত স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে HUL-এর বোর্ড আইসক্রিম ব্যবসাকে ডি-মার্জ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
পাশাপাশি FMCG মেজরের স্বাধীন কমিটি বলেছে যে আইসক্রিম ব্যবসার একটি ভিন্ন অপারেটিং মডেল রয়েছে। যার মধ্যে রয়েছে কোল্ড চেইন (একটি তাপমাত্রা নিয়ন্ত্রিত সাপ্লাই চেইন যা রেফ্রিজারেটেড উৎপাদন, স্টোরেজ এবং বিতরণ সুবিধাগুলি সমর্থিত) অবকাঠামো এবং একটি স্বতন্ত্র চ্যানেল ল্যান্ডস্কেপ। যা কোম্পানির বাকি ব্যবসার সাথে সমন্বয়কে সীমিত করে। ২০২৪ সালের মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে পণ্য বিক্রি থেকে HUL-এর আয় ছিল ৫৯,৫৭৯ কোটি টাকা। আর গ্লোবাল কোম্পানিটি চলতি বছরের শুরুতেই সীদ্ধান্ত নিয়েছে যে তার আইসক্রিম ব্যবসা বিভিন্ন দেশ ভিত্তিতে পৃথক করা হবে।




