Article By – সুনন্দা সেন

মুডি’স রেটিংস আজ (৬মে, ২০২৫) জানিয়েছে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৬.৩%-এ ধীর গতীর সাথে বৃদ্ধি পাবে। যা আগের বছরে ৬.৭% ছিল। কেবল ভারত নয়, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির উপর প্রভাব পড়বে। রেটিংস সংস্থাটি তার গ্লোবাল ম্যাক্রো আউটলুকের মে আপডেটে উল্লেখ করেছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতিমাল ঘিরে অনিশ্চয়তা ভোক্তা, ব্যবসা এবং আর্থিক কার্যকলাপের উপর প্রভাব ফেলতে পারে। কিছু শুল্ক স্থগিত এবং হ্রাসের সত্ত্বেও নীতিগত অনিশ্চয়তা বাণিজ্যিক উত্তেজনা, বিশেষ করে US-চীনের মধ্যে বাণিজ্য দ্বন্ধ বিশ্বব্যাপী বাণিজ্য এবং বিনিয়োগকে হ্রাস করতে পারে। এর প্রভাব পড়বে G-20 জুড়ে।
২০২৫ সালে অর্থনীতি সামান্য হলেও বৃদ্ধি পাবে বলে আশা করাও হচ্ছে, যার ফলে প্রবৃদ্ধি ৬.৫% হারে হবে। অন্যদিকে বাণিজ্য অনিশ্চয়তার পাশাপাশি ক্রমবর্ধমান উত্তেজনার সম্ভব না প্রবৃদ্ধিকে আরও কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। মুডি’স রেটিংস জানিয়েছে, ভূ-রাজনৈতিক চাপ আরেকটি সম্ভাব্য নেতিবাচক ঝুঁকি। সাম্প্রতিক দিনগুলিতে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান এবং চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিনিয়োগ এবং ব্যবসার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগ সম্প্রসারণ এবং পণ্যের উৎস নির্ধারণের উপর প্রভাব ফেলে।
২০০০ সালের পর থেকে উপত্যকার সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামসা এপ্রিলে ঘটেছে। যারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যা দেখে IMF ও বিশ্বব্যাংক ভারত এবং বিশ্বব্যাংক, ভারত এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধির কমানোর পর, মুডি’স রেটিং প্রবৃদ্ধির অনুমান হ্রাস করেছে, তবে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুডি’স আশাবাদী ছিল। সেই কারণে রেটিং এজেন্সিটি ভারতের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জন্য গড়ে ৪% এবং ২০২৬ সালের জন্য ৪.৩% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।




