buzywithinfoBuzy With Info
Everything About Business
mdcnfig

দেশের শীর্ষতম ওষুধ প্রস্তুতকারী সংস্থার 250 কোটির বিনিয়োগ, চাকরি হবে হাজারাধিক কর্মীর

বিশ্বের শীর্ষ Medicine প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে একটি AstraZeneca। চলতি মাসেই এই কোম্পানিটি ভারতে ব্যবসার 45 বছর সম্পূর্ণ করবে। প্রায় 100 বছরেও পুরনো এই কোম্পানি। তবে এই কোম্পানির নাম হয়তো কম-বেশি সবার জানা। কারণ মারণ ভাইরাস কোরনার মরসুমে লাইমলাইটে এসেছিল এই ওষুধ প্রস্তুতকারী কোম্পানী। কেননা কোরনা দংশনের অন্যতম কোভিশিল্ড ভ্যাকসিন তাঁদের হাতেই নির্মিত।

8

এই ভ্যাকসিনে আবির্ভাব, তখন রীতিমতো বিশ্বজয় করেছিল। একপ্রকার বিশ্ববাসীর মন থেকে কোরনাতঙ্ক হঠিয়েছিল এই ভ্যাকসিনের আগমন। সেই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছিল AstraZeneca India Pvt Ltd (AZPIL) কোম্পানি। সম্প্রতি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ঘোষণা করেছে, চলতি মাসে তাঁদের 45 বছর পূর্তি উপলক্ষে চেন্নাইতে তাঁদের গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সেন্টারের সম্প্রসারণে 250 কোটি টাকা বিনিয়োগ করবে৷ যেখানে প্রায় 1300 মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি করেছে সংস্থাটি।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

এই কোম্পানির এমডি তথা কান্ট্রি প্রেসিডেন্ট ডঃ সঞ্জীব পাঞ্চাল জানিয়েছেন যে, “চেন্নাই সুবিধার সম্প্রসারণ বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রতি কোম্পানির অঙ্গীকার প্রমাণ। ভারত প্রতিভায় পরিপূর্ণ। দেশের ইকোসিস্টেমও ডিজিটাল অগ্রগতির জন্য বেশ গতিশীল। এই কারণেই ভারত আমাদের বৈশ্বিক কার্যক্রমের কেন্দ্রস্থল। বর্তমানে, চেন্নাইয়ে আমাদের কোম্পানিটি 334,000 বর্গফুট জুড়ে বিস্তৃত এবং আগামী ছয় মাসে এর সঙ্গে আরও 180,000 বর্গফুট জায়গা যোগ করা হবে।”

Medicine

এই সংস্থার কান্ট্রি প্রেসিডেন্ট ডঃ সঞ্জীব পাঞ্চাল আরও জানিয়েছেন যে, “ফলে কোম্পানিটি দেশের বুকে বৃহত্তম বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র হয়ে উঠবে। বর্তমানে কোম্পানিটির সারা দেশে 4,000 এর বেশি কর্মী রয়েছে।”

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading