buzywithinfoBuzy With Info
Everything About Business
Adani

বন্দর, ড্রোন থেকে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ! আমেরিকার অভিযোগ স্বত্তেও আদানির পশে ইসরায়েল

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনার পর অনেক দেশ আদানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে ইসরায়েল সম্পূর্ণরূপে আদানির সমর্থনে রয়েছে। দেশটি আদানির সাথে তার ‘বন্ধুত্ব’ প্রকাশ করেছে এবং বলেছে যে অভিযোগের পরেও তাদের দেশে আদানির বিনিয়োগে কোনও রকমের বাঁধা দেওয়া হবে না।

11

ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, আমেরিকায় ঘুষের অভিযোগের পরও ইসরায়েল আদানিকে সমর্থন অব্যাহত রাখবে। সাম্প্রতিক সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল চায় ভারতের আদানি গ্রুপ তাদের দেশে বিনিয়োগ অব্যাহত রাখুক।

তিনি জানান ‘আমরা চাই আদানি এবং সমস্ত ভারতীয় কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ অব্যাহত রাখুক।’ তিনি আরও বলেন, মার্কিন কর্মকর্তাদের অভিযোগ ইসরায়েলের জন্য কোনও সমস্যার বিষয় নয়। আদানি গ্রুপ উত্তর ইসরায়েলের হাইফা বন্দরে 70 শতাংশ শেয়ারের মালিক। গ্রুপটি ইসরায়েলি সংস্থাগুলির সাথে আরও অনেক প্রকল্পের জড়িত। এর মধ্যে রয়েছে সামরিক ড্রোন উৎপাদন এবং বাণিজ্যিক সেমিকন্ডাক্টর তৈরির প্রকল্পও।

গত সপ্তাহে মার্কিন কৌঁসুলিরা গৌতম আদানি ও তার ভাগ্নেসহ মোট আটজনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনেন। তাদের মতে, সৌর শক্তির চুক্তি পাওয়ার জন্য আদানি গ্রূপের পক্ষ থেকে ভারতীয় সরকারি কর্মকর্তাদের 265 মিলিয়ন ডলারের ঘুষ দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেক দেশ আদানি গ্রুপের সঙ্গে তাদের চুক্তি শেষ করেছে। অনেক দেশে আদানির বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অনেক ব্যবসায়িক অংশীদার যৌথ প্রকল্প পর্যালোচনা শুরু পর্যন্ত করেছে। এই পরিস্থিতে গৌতম আদানির বন্ধু হয়ে সামনে এসেছে ইসরায়েল। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading