buzywithinfoBuzy With Info
Everything About Business
ITC

ITC-এর ২০,০০০ কোটি টাকার বিনিয়োগের কথা জানালেন চেয়ারম্যান সঞ্জীব পুরী; কোন ক্ষেত্রে বিনিয়োগ করছে FMCG মেজোর?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (২৫ জুলাই) চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছেন, ডাইভার্সিফাই সমষ্ঠি ITC লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে তার উৎপাদন ক্ষমতা প্রসারের প্রচেষ্টায় রয়েছে। সেই উদ্দেশ্যেই FMCG মেজোর মধ্যমেয়াদে ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। তিনি আরও বলেন, প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলিতে ইতিমধ্যে আটটি নতুন উৎপাদন সুবিধা (Manufacturing Facilities) স্থাপন করেছে। এছাড়া ITC লিমিটেড বিদেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলার আগে তাদের ‘ভারত ফার্স্ট’ কৌশলকে অগ্রাধিকার দেবে।

11

পুরী বলেন যে নতুন ব্র্যান্ড লঞ্চ করার পেছনেও রয়েছে মূল্যবৃদ্ধি করার লক্ষ্য। কোম্পানি সাধারণত সিগারেট বহির্ভুত সেক্টর বা ব্যবসা থেকে ৬৫% রাজস্ব আদায় করে। তবে এবার কোম্পানির পেপারবোর্ড, কাগজ এবং প্যাকেজিং সেগমেন্ট একটি চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশ দেখা দিয়েছে। আর এদিকে বিশ্ববাজার সহ ভারতীয় বাজারে চীন এবং ইন্দোনেশিয়ার কম মূল্যের পেপার, প্যাকেজিং সেগমেন্টের পণ্য অসুবিধা সৃষ্টি করছে। যার কারণে ভারত চ্যালেঞ্জিং পরিবেশের পাশাপাশি দুর্বল / স্বল্প অভ্যন্তরীণ চাহিদা এবং বিক্রয় থেকে প্রাপ্ত রাজস্ব বা মুনাফা প্রত্যাশার থেকে কমে যাচ্ছে। যা বিভিন্ন নেতিবাচক প্রবণতা, লাভজনকতায় হ্রাস, ধীর প্রবৃদ্ধি এবং আর্থিক চাপ বৃদ্ধি করছে। 
কোম্পানিটি একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে যে ITC-এর ২৫টিরও বেশি বিশ্বমানের ভারতীয় ব্র্যান্ডের পোর্টফোলিও বার্ষিক ৩৪ হাজার কোটি টাকার ও বেসি বার্ষিক ভোক্তা ব্যয় (Consumer Spend)-এর প্রতিনিধিত্ব করে। আর এটি ২৫ মিলিয়নেরও বেশি হাউসহোল্ড অব্দি পৌঁছাতে সমর্থ হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা রয়েছে, যে কোম্পানিটি নতুন FMCG ব্যবসাগুলিকে দ্রুত সম্প্রসারণ করার এবং উদীয়মান সুযোগগুলি মূল্যায়ন করার সুযোগ অন্বেষণ করে চলেছে। এছাড়া ITC লিমিটেড উত্তর প্রদেশ সান্ডিলাতে একটি সমন্বিত ভোগ্যপণ্য উৎপাদন (integrated consumer good manufacturing) কারখানাও স্থাপন করছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading