buzywithinfoBuzy With Info
Everything About Business
JioHotstar

Jio Cinema, Disney + Hotstar মার্জ হয়ে চালু হলো JioHotstar; মুকেশ আম্বানির এই সীদ্ধান্তের কী অর্থ গ্রাহকদের জন্য?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Jio Cinema এবং Disney + Hotstar অফিসিয়ালি মার্জড (আনুষ্ঠানিকভাবে একত্রিত) হয়ে একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar ক্রিয়েট বা তৈরি করেছে। নতুন পরিষেবাটি ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগ Jiostar দ্বারা চালু করা হয়েছে। এই একীভূতকরণ (Merger) ভারতের দুটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মকে একত্রিত করে। তাদের কন্টেট লাইব্রেরি, স্পটর্স কভারেজ এবং প্রযুক্তিকে একত্রিত করে বিনোদনের বিস্তৃত পরিসর প্রদান করে। এমনিও ভারতের OTT মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেই জানা যায়। ডিজিটাল কন্টেন্টের ক্রমবর্ধমান চাহিদা এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রতিযোগিতা এই বৃদ্ধিকে চালিত করছে।

10

ইকুয়েন্টিস রিসার্চের একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে OTT মার্কেটের মূল্য ছিল ২০০.৫ বিলিয়ন ডলার। যা ২০৩২ সালের মধ্যে ৮৩৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি বার্ষিক ১৭.২% বৃদ্ধি পাবে বলে অনুমানিত। আর সেই পথের অন্যতম ক্রিয়েশন JioStar। OTT প্ল্যাটফর্ম Jiostar-এর CEO কিরণ মানি বলেন, প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা বা গ্রাহকরা তাৎক্ষণিক সাবস্ক্রিপশন ছাড়াই এর কন্টেন্ট উপভোগ করতে পারেন। তিনি আরও বলেন যে, এই ধারণাটি প্রতিটি গ্রাহককে আমাদের কন্টেন্ট ব্যাপকভাবে দেখার সুযোগ করে দেবে। তা ব্যবহারকারীদের পছন্দের ওয়েব সিরিজ হোক বা ক্রিকেট থেকে যেকোনো স্পোর্টসের লাইভ ম্যাচ।

Jio Hotstar একটি নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করেছে। তবে Disney + Hotstar-এর বিদ্যমান গ্রাহকরা কোনও পরিবর্তন ছাড়াই তাদের বর্তমান প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানগুলির দাম তিন মাসের জন্য মোবাইলের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ১৪৯ টাকা, সুপার প্ল্যানের জন্য ২৯৯ টাকা এবং প্রিমিয়াম (বিজ্ঞাপন-মুক্ত) প্ল্যানের জন্য ৩৪৯ টাকা। ইতিমধ্যে Jiocinema প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের সাবস্ক্রিপশনের অবশিষ্ট সময়কালের জন্য Jio Hotstar প্রিমিয়ামে আপগ্রেড করা হবে। Jiostar-এর এন্টারটেইনমেন্টের CEO কেভিন ভাজ নিশ্চিত করেছেন যে মোবাইল সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা এবং অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্সের জন্য ৪৯৯ টাকার প্ল্যান রয়েছে।
নতুন প্ল্যাটফর্মটি হলিউডের ফ্লিমস্ এবং NBCuniversal পিকক, ওয়ার্নার ব্রোস, ডিসকোভারি (Discovery), HBO এবং প্যারামাউন্টের সিরিজ সহ বিস্তৃত কন্টেন্টের পরিসরের সামগ্রীকভাবে অফার করবে। Jio Hotstar ভারতের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে একাধিক গ্লোবাল স্টুডিওর কন্টেন্ট একটি জায়গায় দেখানো হবে। এছাড়া বিনোদনমূলক কন্টেন্টের পাশাপাশি প্ল্যাটফর্মটি IPL,WPL এবং ICC ইভেন্টের মতো বড় বড় স্পর্টস টুর্নামেন্টের পাশাপাশি প্রিমিয়ার লীগ, উইম্বলডন (Wimbledon), প্রো-কাবাডি এবং ISL-এর মতো ইন্টারন্যাশনাল স্পর্টস ইভেন্টগুলিও স্ট্রিম করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading