buzywithinfoBuzy With Info
Everything About Business
Microsoft

ভারতে 25,000 কোটির বিনিয়োগ করবে মাইক্রোসফ্ট! AI প্রশিক্ষণ পাবেন 1 কোটি লোক

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

আমেরিকার জায়ান্ট IT কোম্পানি মাইক্রোসফ্ট ভারতে 3 বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের একদিন পর কোম্পানির CEO সত্য নাদেলা এই ঘোষণা দেন। ভারতের ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতাকে শক্তিশালী করতে এই বিনিয়োগ করা হবে। মার্কেট ক্যাপের দিক থেকে মাইক্রোসফ্ট বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানি। এর মার্কেট ক্যাপ 3.181 ট্রিলিয়ন ডলার। এর চেয়ে এগিয়ে রয়েছে অ্যাপল (3.703 ট্রিলিয়ন ডলার) এবং Nvidia (3.659 ট্রিলিয়ন ডলার)।

6 2

ভারতীয় বংশোদ্ভূত সত্য নারায়ণ নাদেলা বর্তমানে মাইক্রোসফটের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। তিনি 2014 সালে স্টিভ বলমারের স্থলাভিষিক্ত হয়ে সিইও হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন। 2021 সালে জন ডব্লিউ. থম্পসন চেয়ারম্যান পদ ত্যাগ করলে তিনি সেই পদও লাভ করেন। সিইও হওয়ার আগে, তিনি মাইক্রোসফ্টের ক্লাউড এবং এন্টারপ্রাইজ গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই সময় তিনি কোম্পানির কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরির দায়িত্বে ছিলেন।

মাইক্রোসফ্ট একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত। মাইক্রোসফ্ট সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্‌স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন, অনুমোদন, সমর্থন, ও বিক্রি করে থাকে। কোম্পানিটির বহুল পরিচিত সফটওয়্যার পণ্যগুলির মধ্যে পরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস স্যুট এবং ইন্টারনেট এক্সফ্লোরার ও এজ ওয়েব ব্রাউজার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading