buzywithinfoBuzy With Info
Everything About Business
Mukesh Ambani

একটা গোটা দেশের থেকে বেশি ঋণ নিশ্চিত করেছেন মুকেশ আম্বানি; রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে এক বৈশ্বিক ব্যাংকের চুক্তি এলো সামনে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে, বিলিয়নেয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২.৯ বিলিয়ন ডলারের সমতুল্য দ্বৈত মুদ্রা ঋণ (dual – currency loan) নিশ্চিত করেছে। এটি এক বছরেরও বেশি সময় ধরে কোনও ভারতীয় কোম্পানির দ্বারা গৃহীত বৃহত্তম অফশোর ঋণ। আর এই চুক্তিটি ৯মে, ২০২৫-এ স্বাক্ষরিত হয়েছে। ঋণটি দুটি ভাগে বিভক্ত, একটি কিস্তি মার্কিন ডলারে ২.৪ বিলিয়ন ডলার এবং অন্যটি জাপানি ইয়েনে ৬৭.৭ বিলিয়ন ইয়েন বা প্রায় ৪৬২ মিলিয়ন ডলারের। এই চুক্তিতে প্রায় ৫৫টি ব্যাংক অংশগ্রহণ করেছে। যা চলতি বছরের এই পর্যন্ত এশিয়ার বৃহত্তম সিন্ডিকেটেড ঋণদাতা ব্যাংক গ্রুপে পরিণত হয়েছে।

July 18 New in article ads By Sir 1

এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সর্বশেষ ২০২৩ সালে অপশোর লোন মার্কেটে প্রবেশ করেছিল। মূল কোম্পানি এবং সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স জিও, ইনফোকমের কাছ থেকে ৮ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ সংগ্রহ করেছিল। সেবারও চুক্তিটিতে প্রায় ৫৫টি ব্যাংক যুক্ত ছিল। রিলায়েন্স তার বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখার সাথে সাথে সর্বশেষ ঋণ গ্রহণের বিষয়টি এসেছে। ২০২৪ সালের আগস্টে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, গ্রুপটি বিশ্বের ৩০টি সবচেয়ে মূল্যবান কোম্পানিতে প্রবেশের লক্ষ্য গ্রহণ করেছে। যা শীর্ষ ৫০-এর বর্তমান অবস্থান থেকে অনেকটা এগিয়ে। 
ব্লুমবার্গের তথ্য অনুসারে, এই লেনদেনের ফলে ২০২৫ সালে ভারতীয় কোম্পানিগুলির বৈদেশিক মুদ্রা ঋণের পরিমাণ ১০.৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যা অন্তত এক দশকের মধ্যে এক বছরের বা বার্ষিক ভিত্তির মধ্যে দ্রুততম গতি। যদিও বৃহত্তর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (জাপান বাদে) সিন্ডিকেটেড ঋণ দুই দশকের মধ্যে সর্বনিম্ন ২৯ বিলিয়ন ডলারে G-3 মুদ্রায় – মার্কিন ডলার, ইউরো এবং ইয়েন – নেমে এসেছে, তবুও ভারত আলাদা অবস্থানে রয়েছে। এছাড়া এই গ্রুপটির ক্রেডিট রেটিং মুডি’স থেকে Baa2 এবং ফিচ থেকে BBB-এর মতো। এটি ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং থেকে এক ধাপ উপরে। যা মুডি’স থেকে Baa3 এবং ফিচ থেকে BBB-তে রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading