Article By – আস্তিক ঘোষ

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে এখনও সবুজ সংকেত পায়নি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনির একত্রীকরণ প্রক্রিয়া। সূত্রের খবর, সিসিআইকে দুই বছরের জন্য বিজ্ঞাপনের হার না বাড়ানোর প্রস্তাব বিবেচনা করার জন্য জানিয়েছে দুই কোম্পানিই। ফেব্রুয়ারিতে স্টার ইন্ডিয়া এবং ভায়াকম 18 এর একত্রীকরণ হওয়ার ঘোষণা করেছে রিলায়েন্স এবং ডিজনি। এই একত্রীকরনের পরে গঠিত সংস্থাটি হবে দেশের বৃহত্তম মিডিয়া এবং বিনোদন সংস্থা, যার মূল্য প্রায় 8.5 বিলিয়ন ডলার হবে। কিন্তু এই একীভূতকরণ নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছে সিসিআই। এই উদ্বেগগুলি দূর করতে, রিলায়েন্স এবং ডিজনি সিসিআইকে এই প্রস্তাব দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।
চলতি বছর অক্টোবরের মধ্যে এই একত্রীকরণ সম্পন্ন করতে চায় আরআইএল এবং ডিজনি। সূত্রের খবর, সব বিজ্ঞাপনদাতা ও সংস্থার জন্য দুই বছরের জন্য বিজ্ঞাপনের হার বাড়ানো হবে না। এই প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। অন্য একটি সূত্র জানিয়েছে, উভয় পক্ষই আত্মবিশ্বাসী যে সিসিআই-এর উদ্বেগ দূর করবে এই প্রস্তাবটি। পাশাপাশি একত্রীকরনের জন্য অনুমোদন পাবে আরআইএল এবং ডিজনি। RIL এবং ডিজনির প্রস্তাবটি আকর্ষণীয় কারণ Star-Viacom18 কে CCI অনুমোদন পেতে পারে বলে,মিডিয়া সংস্থার কর্মকর্তারা মনে করছেন। এছাড়াও, স্থিতিশীল বিজ্ঞাপন হারের কারণে, বিজ্ঞাপনের আয়ের সম্ভাব্য ক্ষতি হ্রাস পাবে।
তবে কিছু কর্মকর্তার যুক্তি, দর না বাড়ালে প্রস্তাবিত একত্রীকরণের পর গঠিত কোম্পানির কোনো ক্ষতি হবে না। স্টার স্পোর্টস এবং JioCinema উভয়েরই প্রস্তাবে কোনো আপত্তি থাকবে না। এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে আরআইএল এবং ডিজনি উভয়ই। রেট ফ্রিজ ছাড়াও, উভয় সংস্থাই তাদের কিছু চ্যানেল বন্ধ করার প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। কারণ একীভূত হওয়ার পরে অনেক বাজারে তাদের বাজার শেয়ার 40 শতাংশের সীমা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে।





