Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার) মুথুত ফাইন্যান্স লিমিটেড ঘোষণা করেছে যে তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) থেকে ১১৫টি নতুন ব্রাঞ্চ খোলার অনুমতি পেয়েছে। একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে গোল্ড লোন প্রদানকারী সংস্থাটি বলেছে, “এতদ্বারা জানানো হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একটি লেটারের মাধ্যমে মুথুত ফাইন্যান্স লিমিটেডের ১১৫টি নতুন ব্রাঞ্চ খোলার অনুমতি দিয়েছে।” সাথে কোম্পানিটিকে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের দিকে কঠোর নজর রাখতে বলে RBI তা অনুমোদন পত্রটি এক্সচেঞ্জগুলিতে শেয়ার করেছে মুথুত ফাইন্যান্স।
গত বছরের ২৮ নভেম্বর তারিখে গোল্ড লোন প্রদানকারী সংস্থাটি RBI-কে চিঠি লেখে অনুমোদনের জন্য। যারপর নানান টেস্ট পাশ করার পর গতকাল অনুমোদন পেয়েছে। অবশ্য রিজার্ভ ব্যাংক অনুমোদনের সাথে জানিয়েছে, ১১৫টি নতুন ব্রাঞ্চ বা শাখা খোলার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোম্পানিটিকে তার প্রতিটি শাখার বিশদ বিবরণ সম্পর্কে সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মুথুত ফাইন্যান্স লিমিটেডকে তার নতুন ব্রাঞ্চ এবং বিদ্যমান শাখাগুলির জন্য সেফ ডিপোজিট ভোল্ট, অ্যারেঞ্জমেন্ট সহ সোনার গয়নাগুলির জন্য সুরক্ষা এবং সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হচ্ছে।
মাসের শুরুতে মুথুত ফাইন্যান্স তাদের আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক (Q3)-এর আয় প্রকাশ করে। চলতি অর্থবছরে তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা ১৩৮৯ কোটি টাকা দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একটি সময়ের ১১০৪ কোটি টাকা থেকে ২৬% বেশি। এছাড়া মুথুত ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা থেকে আয় ৩৬% বার্ষিক বৃদ্ধির সাথে ৫,১৯০ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া গত বছরের থেকে প্রান্তিক আয় বৃদ্ধি পেয়েছে এবং গোল্ড লোন প্রদানকারী কোম্পানিটির সুদ থেকে প্রাপ্ত আয় ৫,০৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।




